হৃদযন্ত্রের মারাত্মক শত্রু পোড়া তেল, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সতর্কতা 

রান্নায় বারবার ব্যবহৃত পোড়া তেল হৃদযন্ত্রের জন্য মারাত্মক শত্রু। এই তেলের কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যানসারের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন সংস্থার চেয়ারম্যান। এ সময় পোড়া তেলকে বায়োডিজেলে রূপান্তর করে যানবাহন চালানোর কাজে ব্যবহারের পরামর্শ দেন বক্তারা।

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

রান্নায় বারবার ব্যবহৃত পোড়া তেল হৃদযন্ত্রের জন্য মারাত্মক শত্রু। এই তেলের কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যানসারের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন সংস্থার চেয়ারম্যান। এ সময় পোড়া তেলকে বায়োডিজেলে রূপান্তর করে যানবাহন চালানোর কাজে ব্যবহারের পরামর্শ দেন বক্তারা।

খাবারের দোকানগুলোতে খরচ কমাতে একই তেল বারবার ব্যবহার করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণায় উঠে এসেছে, অন্তত ৬৫ থেকে ৭০ শতাংশ ক্ষেত্রে একই তেল দিনে ৫ থেকে ১০ বার বা তার চেয়েও বেশি সময় ধরে ব্যবহার করা হয়। এতে ট্রান্স ফ্যাট ও ফ্রি র‍্যাডিক্যাল তৈরি হয়, যা ক্যান্সার, হৃদরোগ ও লিভারের জটিলতার ঝুঁকি বাড়ায় বলে মত বিশ্লেষকদের। 

 পোড়া তেলের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদযন্ত্রের অন্যতম প্রধান শত্রু এই পোড়া তেল। তাই ব্যক্তি ও ব্যবসায়ী উভয় পর্যায়েই এ তেল ব্যবহার বন্ধের আহ্বান জানান তিনি।

এদিকে পোড়া তেল যত্রতত্র না ফেলে টেকসই ব্যবস্থাপনার আওতায় আনার কাজ চলছে। কিছু প্রতিষ্ঠান এ বর্জ্য তেল সংগ্রহ করে নিজস্ব কারখানায় বায়োডিজেল উৎপাদন করছে। যা পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে জানানো হয়, মাত্র ১ লিটার ব্যবহৃত ভোজ্যতেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯০০ জন ডেঙ্গু রোগী। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী। 
সারা দেশে গত একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
রুহুল কবির রিজভীর সঙ্গে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়কের নেতৃত্বে নবগঠিত কমিটির সাক্ষাৎ নিজস্ব প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা...
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। সেজন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওয়াতি।
এনবিআর পুনর্গঠন করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ গঠনের বিল উঠছে চলতি সংসদ অধিবেশনেই। বুধবার এনবিআরে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একথা জানান। 
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ। আজ বুধবার বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর