কেন খাবেন পোস্ত দানা?

রান্নার স্বাদে পোস্ত দানার জুড়ি মেলা ভার। তবে শুধু স্বাদের জন্যই নয়, স্বাস্থ্য রক্ষাতেও পোস্তের রয়েছে অসাধারণ ভূমিকা। এই দানার মধ্যেই লুকিয়ে আছে নানা ধরনের ভিটামিন, খনিজ আর ফ্যাটি অ্যাসিড, যা শরীরের ভেতর থেকে যত্ন নেয়।

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

রান্নার ঝোল, ভর্তা বা মিষ্টান্ন, সব জায়গাতেই পোস্ত দানার ব্যবহার দেখা যায়। কিন্তু অনেকেই জানেন না, এই ছোট ছোট দানার ভেতর লুকিয়ে আছে পুষ্টিগুণ। ইউরোপে পোস্ত দানার উৎপত্তি হলেও এখন সারা বিশ্বেই এটি রান্নার জনপ্রিয় উপাদান। শুধু স্বাদ নয়, শরীর ও মনের যত্নেও পোস্ত দানা রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।

পোস্ত দানায় রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্কসহ নানা ধরনের মিনারেল। এগুলো শরীরের হাড়, মস্তিষ্ক, ত্বক ও হৃদ্‌স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চলুন জেনে নেওয়া যাক, নিয়মিত পোস্ত দানা খেলে শরীরে কী কী উপকার পাওয়া যায়।

শরীর ঠান্ডা রাখে

গরমের দিনে শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পোস্ত দানা দারুণ কার্যকর। মুখের ঘা বা আলসারেও এটি উপকারী। সামান্য পোস্ত বাটা ও চিনি মিশিয়ে খেলে মুখের আলসারের জ্বালা কমে।

হাড় মজবুত করে

পোস্ত দানায় থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড়কে শক্তিশালী করে তোলে। বয়স্কদের হাড়ক্ষয় প্রতিরোধে নিয়মিত পোস্ত খাওয়া উপকারী হতে পারে।

হজমে সহায়তা করে

এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। যারা হজমের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন, তারা খাদ্য তালিকায় অল্প পরিমাণ পোস্ত রাখতে পারেন।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

পোস্ত দানায় থাকা জিঙ্ক শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। নিয়মিত পোস্ত খেলে সর্দি-কাশি বা মৌসুমি অসুস্থতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।

কাশিতে আরাম দেয়

শুকনো কাশি কমাতে পোস্ত দানা কার্যকর প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। এক চামচ পোস্ত ও এক চামচ মধু নারকেল দুধের সঙ্গে মিশিয়ে খেলে গলা নরম হয়, কাশি কমে যায়।

ত্বকের যত্নে

পোস্ত দানায় রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে পোস্ত বাটা ফেস প্যাক হিসেবেও ব্যবহার করা যায়।

হৃদরোগের ঝুঁকি কমায়

রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে পোস্ত দানা বিশেষ ভূমিকা রাখে। এতে থাকা ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড হৃদ্‌যন্ত্রের সুরক্ষা দেয় এবং হার্ট অ্যাটাক বা ব্লকেজের ঝুঁকি হ্রাস করে।

মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়

পোস্ত দানায় ক্যালসিয়াম, আয়রন ও কপার মস্তিষ্কের কোষকে পুষ্টি জোগায়। নিয়মিত পরিমাণ মতো পোস্ত খেলে মনোযোগ বাড়ে ও স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয়।

ঘুমের সমস্যা দূর করে

যারা অনিদ্রায় ভোগেন, তারা ঘুমানোর আধঘণ্টা আগে এক কাপ গরম চায়ে সামান্য পোস্ত দানা মিশিয়ে খেতে পারেন। পোস্তের ম্যাগনেসিয়াম শরীরকে শান্ত করে, ফলে সহজে ঘুম আসে।

রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি পোস্ত দানা শরীরের নানা উপকারে আসে। তবে যেহেতু এতে ফ্যাটের পরিমাণ কিছুটা বেশি, তাই অল্প পরিমাণে খাওয়াই উত্তম। নিয়ম মেনে খেলে পোস্ত দানা হতে পারে আপনার সুস্বাস্থ্য রক্ষার এক প্রাকৃতিক উপায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি করেছে। এ সময়ে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, হাসপাতালের শয্যা বৃদ্ধি কিংবা নতুন ভবন...
বর্তমানে মাতৃ-শিশু সেবায় আধুনিকায়নের নামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। এটি প্রতিরোধে শিশুর জন্ম নেওয়ার পর থেকে পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত...
রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা...
টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর