মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই কমে চাপ, বাড়ে সুস্থতা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম

পার্কে হাঁটতে যাওয়া বা গাছপালার ভেতর কিছুক্ষণ সময় কাটানোর পর যদি আপনার মন একটু হালকা লাগে। সেটা কেবল অনুভূতি নয়, এর পেছনে আছে শরীরের বাস্তব পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে, খুব অল্প সময় প্রকৃতির মধ্যে থাকলেই শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব পড়ে।

গবেষণায় দেখা গেছে, মাত্র ২০ মিনিট প্রকৃতির সংস্পর্শে থাকলেই মানসিক চাপ কমতে শুরু করে। তাই দীর্ঘ সময় না থাকলেও ছোট্ট একটি হাঁটা বা পার্কে বসে থাকা শরীর ও মনের জন্য উপকারী হতে পারে।

সবুজ গাছপালা দেখা, পাখির ডাক শোনা বা বাতাসের শব্দ, এসবই শরীরকে স্বাভাবিকভাবেই শান্ত করে দেয়। এতে হৃদস্পন্দন ধীরে আসে এবং রক্তচাপ কমতে শুরু করে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির মধ্যে থাকলে শরীর ধীরে ধীরে ‘রিল্যাক্স অবস্থায়’ চলে যায়। অর্থাৎ শরীর নিজেই চাপ কমানোর প্রক্রিয়া শুরু করে।

প্রকৃতির সংস্পর্শে থাকলে শরীরের স্ট্রেস হরমোন কর্টিসল ও অ্যাড্রেনালিনের মাত্রা কমে যায়। ফলে উদ্বেগ ও অস্থিরতা অনেকটাই হ্রাস পায়।

অনেক গবেষণায় দেখা গেছে, নিয়মিত সবুজ পরিবেশে সময় কাটালে মানসিক সুস্থতা বাড়ে এবং শরীরও বেশি স্থিতিশীল থাকে।

প্রকৃতির গন্ধও শরীরকে প্রভাবিত করে। গাছপালা ও মাটির গন্ধ শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং মস্তিষ্ককে শান্ত করে।

বিশেষ করে পাইন গাছের গন্ধ খুব দ্রুত শান্ত করার ক্ষমতা রাখে। গবেষণায় দেখা গেছে, এই গন্ধ অল্প সময়েই মানসিক চাপ কমাতে সাহায্য করে।

মাটি ও গাছপালায় থাকা উপকারী ব্যাকটেরিয়া শরীরের জন্য ভালো। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির সংস্পর্শ শরীরের ভেতরে এক ধরনের ‘প্রাকৃতিক অনুশীলন’ তৈরি করে। যা শরীরকে আরও শক্তিশালী করে।

সবাই প্রতিদিন পার্ক বা বনে যেতে পারেন না। তবে ছোট ছোট উপায়েও প্রকৃতির উপকার পাওয়া সম্ভব।

বাসায় ফুল রাখা, গাছের পাশে কিছুক্ষণ বসা বা সবুজ দৃশ্য দেখা, এগুলোও মানসিক প্রশান্তি দেয়। এমনকি প্রকৃতির ছবি দেখলেও কিছুটা শান্তি পাওয়া যায় বলে গবেষণায় দেখা গেছে।

মাত্র ২০ মিনিট প্রকৃতির মধ্যে সময় কাটানোও শরীর ও মনের জন্য অনেক উপকারী হতে পারে। নিয়মিত এই অভ্যাস মানসিক চাপ কমাতে এবং সুস্থ থাকতে সাহায্য করে।

তথ্যসূত্র: বিবিসি

মানসিক স্বাস্থ্যসেবায় সামাজিক কর্মীদের সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব মানসিক...
সভায় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন। বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্জ্য থেকে এইডস, হেপাটাইটিসের মতো অতি সংক্রমণ ক্ষমতার জীবাণু ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। চিকিৎসায় ব্যবহৃত সুঁই-গজ-তুলাসহ বর্জ্য ব্যবস্থাপনায় উদাসীন কর্তৃপক্ষ।...
গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর