নার্সিং অধিদপ্তরের নতুন মহাপরিচালক আফরোজা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন দিল আফরোজা। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

যেখানে বলা হয়, দিল আফরোজাকে (অতিরিক্ত সচিব) তাঁর নামের পাশে বর্ণিত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। তাঁকে স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, গত ২২ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আনোয়ার হোছাইন আকন্দের সংযুক্তি বাতিল করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৫ অক্টোবর তাঁকে সেখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। 

অভিযোগ রয়েছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পদটি দ্বিতীয় গ্রেডভুক্ত (অতিরিক্ত সচিব পদমর্যাদার) হলেও তৃতীয় গ্রেডভুক্ত যুগ্ম সচিব আনোয়ার হোসেন আকন্দকে সেখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

গত বছর ২৮ মে সিনিয়র স্টাফ নার্স গোলাম মোরশেদ এই মহাপরিচালক নিয়োগকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের করেন। সেই পরিপ্রেক্ষিতে ২৯ জুন আকন্দসহ তিন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনের সরকারি আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। যদিও তিনি দায়িত্বে বহাল ছিলেন।

সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর