পাউরুটিতে ক্যানসার সৃষ্টির উপাদান, ঘিতে নেই দুধের অস্তিত্ব

আপডেট : ১২ মে ২০২৬, ১০:৩৬ পিএম

আইডিয়াল ও নিউ আনন্দ বেকারির পাউরুটিতে মিলেছে ক্যানসার সৃষ্টির উপাদান। ঢাকা দক্ষিণের ল্যাব পরীক্ষায় এর প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, সিরাজ চুইগোস্তের ঘি-তে দুধের অস্তিত্ব পাওয়া যায়নি। এরই মধ্যে সিরাজ চুইগোস্তসহ দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। প্রশাসকের হুঁশিয়ারি, খাদ্য ভেজাল দিলে কঠোর ব্যবস্থা।

আইডিয়াল বেকারির পাউরুটি বিক্রি হয় সুপার শপ থেকে মহল্লার দোকানে। সেখান থেকে পৌঁছে যায় নগরবাসীর নাস্তার টেবিলে। 

এই বেকারির পাউরুটিতে ব্যবহার করা হয়েছে পটাশিয়াম ব্রোমেইড, যা শরীরে ক্যানসার সৃষ্টিতে সহায়তা করে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে আইডিয়াল বেকারি। পটাশিয়াম ব্রোমেইড মিলেছে দি আনন্দ বেকারির পাউরুটিতেও।

জনপ্রিয় সিরাজ চুইগোস্তের বোরহানি ও ঘি পরীক্ষা করেছে ঢাকা দক্ষিণ সিটি। ঘি-তে ৯৭ শতাংশ দুগ্ধজাত চর্বি থাকার কথা থাকলেও কোনো উপস্থিতি পাওয়া যায়নি। বোরহানিও মানহীন। 

ঢাকা দক্ষিণ সিটির ল্যাবের তথ্য বলছে, পাউরুটিতে পাওয়া পটাশিয়াম ব্রোমেইড ব্যবহার হয় কসমেটিকসে। আর ঘি তৈরি হচ্ছে শুধু পামওয়েল দিয়ে।

ডিএসসিসি জনস্বাস্থ্য এনালিস্ট ইলিয়াস জিহাদী বলেন, ‘পাউরুটিতে আমরা পটাশিয়াম ব্রোমাইড পেয়েছি। এটি মূলত কসমেটিকস আইটেমে ব্যবহৃত হয়। বিভিন্ন রাসায়নিক পরীক্ষার কাজেও ব্যবহৃত হয়।’ 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পটাশিয়াম ব্রোমেইড মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজীর আহমেদ বলেন, ‘খাদ্যনালি ক্যানসার, স্ট্যোমাক ক্যানসারের সঙ্গে এই পটাশিয়াম ব্রোমাইডের সম্পর্ক পাওয়া গেছে। এটি কোষের ডিএনএকে ভেঙে ফেলে। কোষের ডিএনএ এর পরিবর্তন হলে মানুষের ক্যানসার হতে পারে।’

খাদ্যে ভেজালের অভিযোগে এরই মধ্যে চারটি মামলা হয়েছে। আরও দুটি প্রক্রিয়াধীন। সিরাজ চুইগোস্তের দুই মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। 

ডিএসসিসি খাদ্য পরিদর্শক কামরুল হাসান বলেন, ‘নিরাপদ খাদ্য আইনে আদালতে মামলা করেছি। সর্বোচ্চ শাস্তির জন্য আর্জি জানিয়েছি।’

খাদ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক।

ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ‘এসব প্রতিষ্ঠানকে দয়া করে বলল মানুষের জীবন নিয়ে খেলবেন না। মানুষের স্বাস্থ্য নিয়ে খেলবেন না। সাবধান হয়ে যান। এদেরকে আইনের আওতায় আনা হবে।’

মামলা হওয়া প্রতিষ্ঠানের মালিকদের জুনে নিরাপদ খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের অন্যতম স্বনামধন্য পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিক্রয় ও বিপণন পদে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ডাকযোগে/সরাসরি বা...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর