বর্ষায় বেড়াতে যাবেন? সঙ্গে যা যা রাখবেন

বর্ষা আসতে খুব একটা দেরি নেই। এরই মধ্যে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। বর্ষাকালে প্রকৃতি একেবারে ভিন্ন এক রূপে সেজে ওঠে। মেঘে ঢাকা আকাশ, ঘন সবুজ প্রান্তর, বৃষ্টিতে ফুলে-ফেঁপে ওঠা নদী আর ঝর্ণা সব সৌন্দর্যই যেন উপভোগ করার মতো। এমনিতেই দরকারি জিনিসগুলো সঙ্গে রাখি। তারপরও এটা-ওটা ভুল হয়েই যায়। তাই আগে-ভাগেই প্যাকিং করে রাখুন কিছু জিনিস।

আপডেট : ২১ জুন ২০২৪, ০৮:২১ পিএম

বর্ষায় বেড়ানোর মজাই আলাদা। পাহাড়ের বুকে কালো মেঘের লুকোচুরি বা সশব্দে আছড়ে পড়া জলপ্রপাত, প্রকৃতির এই রূপ উপভোগের মোক্ষম সময় বর্ষা। চারিপাশে যেন সবুজ আর সজীব। প্রকৃতি যেন আপন খেয়ালে নিজেকে সাজিয়ে নিয়েছে। আপনি যদি এই সময় বেড়ানোর পরিকল্পনা করে থাকেন, তবে এখনই তৈরি হয়ে থাকুন। জামাকাপড় বা ক্যামেরার পাশাপাশি আরও কিছু জিনিসও নিতে হবে। আসুন জেনে নেওয়া যাক।

সঙ্গে রাখুন ওয়াটারপ্রুফ ব্যাগ
বর্ষার সময় বেড়াতে গেলে অবশ্যই আপনাকে ওয়াটারপ্রুফ ব্যাগ নিতেই হবে। তা না হলে হঠাৎ বৃষ্টিতে আপনার কাপড় এবং জিনিসপত্র ভিজে যেতে পারে। ওয়াটারপ্রুফ ব্যাগ থাকলে এসব জিনিসগুলোও সুরক্ষিত থাকবে। তাই সাধারণ ব্যাগ না কিনে ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক রাখুন।

জুতার দিকেও নজর দিন
বৃষ্টির দিনে এমনিতেই রাস্তায় পানি বা কাদা থাকবে। ফলে এই সময় সঙ্গে রাখতে পারেন বর্ষার জুতা। বর্ষায় হাইকিংয়ের জন্য বিশেষ ধরনের জুতা বাজারে পাওয়া যায়। তাই বেড়াতে যাওয়ার আগেই সবার জন্য বর্ষা উপযোগী জুতা কিনে রাখুন। কারণ বেড়াতে যাওয়ার আগে জুতা কেনার সময় নাও পেতে পারেন। তাছাড়াও এখন রাবার বা সিলিকনের জুতার কাভার পাওয়া যায়, চাইলে সেগুলোও কিনতে পারেন।

বৃষ্টির সময় বেড়াতে গেল গুরুত্ব দিতে হবে পোশাকে। ছবি: ফ্রিপিক

কেমন পোশাক পরবেন?
এই সময় এমন পোশাক রাখা উচিৎ, যেগুলো দ্রুত শুকিয়ে যায়। তাই সুতির বদলে রেয়ন বা পলিয়েস্টারের জামা-প্যান্ট নিতে পারেন। আর অবশ্যই রেইন কোট রাখবেন। পোশাকের পাশাপাশি নিতে হবে ছাতা। আর যদি ঠান্ডার কোন জায়গায় যেতে চান, তবে রাখতে পারেন উইন্ড চিটার। শিশুদের জন্য অবশ্যই সঙ্গে রাখুন গরম কাপড়।

গ্যাজেট কভার রাখুন
অনেক সময় ব্যাকপ্যাকের মধ্যে প্রয়োজনীয় গ্যাজেট রাখা সম্ভব হয় না। ফোন, ঘড়ি, চার্জার বা ক্যামেরার সুরক্ষার জন্য আপনাকে সঙ্গে রাখতে হবে গ্যাজেট কভার। ফোন বৃষ্টি বা যেকোনো পানি থেকে বাঁচানোর জন্য এক ধরনের বিশেষ প্লাস্টিক কভার কিনতে পাওয়া যায়, সেগুলো কিনতে পারেন। তাহলে আপনি খুব সহজে সেগুলো ব্যবহার করতে পারবেন। ধরে রাখতে পারবেন ঘুরতে যাওয়ার স্মৃতি।

এছাড়া বর্ষার সময় সঙ্গে রাখতে হবে টর্চ লাইট, প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ ও মশা নিরোধক লোশন। কারণ পাহাড়ি এলাকায় বিদ্যুতের সমস্যা দেখা দিতে পারে। আর আশে পাশে ওষুধ নাও পেতে পারেন।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর