আধুনিক ফ্যাশনেও স্পষ্ট রবীন্দ্র ছাপ

আপডেট : ০৮ মে ২০২৫, ০২:৩৩ পিএম

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প-উপন্যাসে নারী কখনো নিছক অবলা নন, বরং সময়ের চেয়ে অনেকটা এগিয়ে থাকা এক স্বাধীন ও শিক্ষিত সত্তা। সাহসী, আত্মবিশ্বাসী এবং রুচিশীল এই নারীরা বাংলা সাহিত্যে যেমন স্থায়ী জায়গা করে নিয়েছেন। তেমনি তাঁদের সাজপোশাক, ব্যবহার আর ভাবনায় পাওয়া যায় ফ্যাশনের এক অনন্য ছাপ।

তাই তো অমিত, লাবণ্য, চারুলতা, হৈমন্তী কিংবা বিমলা, তাঁদের রুচি, পোশাক, আচরণ এখনো আমাদের অনুপ্রেরণার উৎস। বিশেষ করে ফ্যাশনের দিক থেকে আজও অনেক তরুণ-তরুণীর স্টাইল চিন্তায় ছায়া ফেলে রবীন্দ্রনাথের সৃষ্টি।

শুধু কবিতা বা গান নয়, তাঁর সাহিত্যে চরিত্র তৈরির সময় প্রতিটি পোশাকের বিবরণ পর্যন্ত ছিল নিখুঁত। ‘শেষের কবিতা’র অমিত রায় যেমন ছিলেন পাশ্চাত্য পোশাকে অভ্যস্ত, ফ্রেঞ্চ কাট দাড়িতে ঝকঝকে রুচিশীল। তেমনই লাবণ্য ছিলেন শাড়িতে বাঙালি নারীত্বের প্রতীক। এই আধুনিক সময়ে সেইসব চরিত্রের পোশাক ও সাজ আবার ফিরে এসেছে ফ্যাশন হাউসগুলোর সংগ্রহে।

এই শাড়িটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা পেইন্টিং ও তার বায়োগ্রাফি দিয়ে ডিজাইন করা হয়েছে। ছবি: বিশ্বরঙ

বিশ্বরঙ, অরণ্য, কে ক্র্যাফট, সৃষ্টি, বিবিআনা, দেশাল, রঙ বাংলাদেশসহ নামকরা ফ্যাশন হাউসগুলো ২৫ বৈশাখকে সামনে রেখে তৈরি করেছে বিশেষ সংগ্রহ। শাড়ি, পাঞ্জাবি, ব্লাউজ, ফতুয়া, কামিজ সবকিছুতেই থাকছে রবীন্দ্র ছোঁয়া, সঙ্গে আধুনিক কাটিং ও মেটেরিয়াল।

বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা বলেন, ‘রবীন্দ্রনাথের সাহিত্যে পোশাক শুধু শরীর ঢাকার উপকরণ নয়, তা ছিল তার চরিত্র নির্মাণের এক গুরুত্বপূর্ণ অংশ। সেই ভাবনা থেকেই আমরা চেষ্টা করেছি সাহিত্য থেকে ফ্যাশনে এক সেতুবন্ধন গড়তে।’

রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী ও ডিজাইনার সৌমিক দাস বলেন, ‘বিশ্বকবির জন্মদিন মানে রঙ বাংলাদেশের কাছে বিশেষ এক অনুভূতি। তাঁকে শ্রদ্ধা জানিয়ে পোশাকের ডিজাইনে আনা হয়েছে কবির স্বাক্ষর, তার মুখাবয়ব ও কবির রচিত গানের বাণী। এসব ব্যবহার করে তৈরি করা হয়েছে শাড়ি, টি সার্ট, পাঞ্জাবিসহ নানা পণ্য।’

আধুনিক ফ্যাশনের শুরু ঠাকুরবাড়ি থেকে

সত্যি বলতে আধুনিক ফ্যাশনের গোড়া পত্তন হয় ঠাকুরবাড়ি থেকেই। বিশেষ করে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নারীরা ছিলেন বেশ ফ্যাশন সচেতন। জ্ঞানদানন্দিনী দেবী শাড়ির সঙ্গে পেটিকোট ও ব্লাউজের চল শুরু করেন। শাড়ি পরার নতুন স্টাইল কুঁচি দিয়ে পরে বাম কাঁধে ফেলা এসব তিনিই চালু করেন। এমনকি নারীদের এভাবে শাড়ি পরতেও তিনি উৎসাহ দিতেন।

স্বর্ণকুমারী দেবীর মেয়ে সরলা দেবী চৌধুরানী স্বদেশি পোশাক ও গয়নার পরতেন। তাঁর মাধ্যমেই নারীদের টিপ পরা, আলতা পরা, দেশি গয়না পরার চল শুরু হয়। এই রুচিশীল, সাহসী ও আত্মনির্ভরশীল নারীদের ভাবনা রবীন্দ্র সাহিত্যের নারী চরিত্রগুলোতে উঠে আসে।

সাজে যেভাবে রাখবেন রাবীন্দ্রিক ছোঁয়া

এই দিনটিতে আপনি সেজে উঠতে পারেন রবীন্দ্র সাহিত্যের নারী চরিত্রের মতো করে। স্নিগ্ধ, রুচিশীল ও ক্লাসিক লুক আপনাকে বেশ আধুনিক লাগবে। পোশাকে বেছে নিতে পারেন দেশি তাঁতের টাঙ্গাইল, মসলিন, সিল্ক, তসর বা হালকা রঙের জামদানী। শাড়ির পাড়ে থাকতে পারে সূক্ষ্ম কাজ বা সাদামাটা ডিজাইন। শাড়ির সঙ্গে পরতে পারেন ফুল হাতা বা থ্রি-কোয়ার্টার হাতা ব্লাউজ। গলার ছাঁট হতে পারে পিঠখোলা, গোল গলা বা কলারযুক্ত।

গয়না হিসেবে থাকতে পারে পাতলা সোনার চেইন, রুপার খোঁপা কাঁটা, হাতে শাঁখা বা কাঁচের চুড়ি, কানে দুল আর নাকে ছোট নথ। চাইলে ব্যবহার করতে পারেন গোল্ডপ্লেট গয়নাও। চোখে টানা কাজল, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক, কপালের একটু ওপরে মাঝারি টিপ। চুল খোলা না রেখে বেণি বা খোঁপায় সাজাতে পারে। চাইলে খোঁপায় গুঁজে দিতে পারেন গাঁদা ফুল, বেলি বা রজনীগন্ধার মালা।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর