লিফটে কেন আয়না থাকে?

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৫:১৪ পিএম

বর্তমানে অধিকাংশ ভবনের লিফটে আয়না লাগানো থাকে। সে আবাসনের লিফট হোক বা অফিসের। জাপানে  প্রথম লিফটে আয়না লাগানোর এই চল শুরু হয়, পরে গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ে। অনেকের মনে প্রশ্ন জাগে, লিফটে কেন আয়না লাগানো থাকে? 

নিরাপত্তাজনিত কারণ
লিফটে আয়না লাগানোর একটি প্রধান কারণ নিরাপত্তা নিশ্চিত করা। আপনি দেখতে পাচ্ছেন লিফটে বাকি লোকেরা কে কী করছেন। কেউ আক্রমণ করার চেষ্টা করলে আগে থেকেই সতর্কতা অবলম্বন সম্ভব হয়। এ ছাড়া আততায়ীকে শনাক্তও করা সম্ভব। সন্দেহজনক কার্যকলাপের দিকে নজর রাখা সম্ভব হয়।

ক্লাস্ট্রোফোবিয়া
লিফটের ভেতরে অনেকে ‘ক্লাস্ট্রোফোবিয়া’ অনুভব করেন। ক্লাস্ট্রোফোবিয়া হলো, ছোট এবং সংকীর্ণ জায়গায় আটকে পড়ার ভয়। লিফটে উঠলে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আটকে পড়ার আশঙ্কা তৈরি হয়। ফলে শ্বাসকষ্ট অনুভব হয় এবং দ্রুত শরীরে রক্ত সঞ্চালনের হার বৃদ্ধি পায়। এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে আয়না সাহায্য করতে পারে। সাধারণত আয়না একটি ছোট জায়গাকে প্রশস্ত দেখায়, ফলে দমবন্ধের অনুভূতি কমিয়ে দেয়। কিছুটা হলেও মানসিকভাবে স্বস্তি অনুভব করেন অনেকে।
 
ডিসট্র্যাকশন 
লিফটে কিছুই করার থাকে না, ফলে অনেকে ধৈর্য হারান। আয়না থাকলে মানুষরে মনোযোগ অন্য দিকে সরে যায়। নিজের পোশাক, চেহারার দিকে বা আশপাশে থাকা মানুষের দিকে নজর যায়। ফলে ছোট জায়গায় মনকে ব্যস্ত রাখা সহজ হয়, সময়ও কেটে যায় দ্রুত।

তথ্যসূত্র: নিউজ ১৮, টাইমস অব ইন্ডিয়া

 

জাপানের নিশিয়ামা অনসেন কেইউনকান বিশ্বের সবচেয়ে পুরোনো হোটেল হিসেবে স্বীকৃত। ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এটিকে এই স্বীকৃতি দেয়। হোটেলটি তৈরি হয়েছিল ৭০৫ খ্রিস্টাব্দে। অবাক করার মতো বিষয়...
জাপানের প্রাচীন রাজধানী কিয়োটো এবার পর্যটনের চাপ কমাতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে। ২০২৬ সালের ১ মার্চ থেকে এই শহরে চালু হতে যাচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি হোটেল ট্যাক্স। নতুন নিয়ম অনুযায়ী, বিলাসবহুল...
আজকাল জীবনের প্রায় প্রতিটি জায়গায় এআইয়ের উপস্থিতি। অফিস থেকে শুরু করে ঘর, কাজ থেকে বিনোদন, সবখানেই। এবার এই প্রযুক্তি ঢুকে পড়েছে পোশাক-আশাকের দুনিয়াতেও। শপিং মল বা অনলাইন স্টোরে গিয়ে ঘণ্টার পর...
আগে রূপচর্চা মানেই ছিল সাজগোজের পণ্য কেনা। এখন সেই ধারায় এসেছে বড় পরিবর্তন। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, সৌন্দর্যের সঙ্গে এখন জড়িয়ে গেছে প্রযুক্তি, সামাজিক সচেতনতা আর ব্যক্তিগত যত্নের বিষয়গুলো। বিশেষ...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর