কৃত্রিম বুদ্ধিমত্তা কি হতে পারে আপনার ব্যক্তিগত স্টাইলিস্ট?

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

আজকাল জীবনের প্রায় প্রতিটি জায়গায় এআইয়ের উপস্থিতি। অফিস থেকে শুরু করে ঘর, কাজ থেকে বিনোদন, সবখানেই। এবার এই প্রযুক্তি ঢুকে পড়েছে পোশাক-আশাকের দুনিয়াতেও। শপিং মল বা অনলাইন স্টোরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা পোশাক বাছাইয়ের ঝামেলা এড়িয়ে এআই এখন হয়ে উঠছে একেবারে ব্যক্তিগত স্টাইলিস্ট।

ভাবুন তো, এমন এক সঙ্গী যদি থাকত, যে বুঝত কোন পোশাক আপনাকে মানাবে। কোন রঙে আপনি উজ্জ্বল দেখাবেন কিংবা কোন কাটে শরীরের গড়ন ফুটে উঠবে সুন্দরভাবে! সেই সঙ্গী এবার মানুষের নয়, অ্যালগরিদম।

এআই কীভাবে কাজ করে?

বিশেষ কিছু অ্যাপ আপনার সোশ্যাল মিডিয়া ঘেঁটে বের করে আনে আপনার ফ্যাশন-ভাইব। আবার কোনো প্ল্যাটফর্ম আপনার ব্রাউজিং হিস্ট্রি আর কেনাকাটার অভ্যাস দেখে বানিয়ে দেয় একটি ক্যাপসুল ওয়ার্ডরোব। এক অর্থে এটি এমন এক স্টাইলিস্ট, যে আপনাকে নিয়ে কখনো ক্লান্ত হয় না।

জেন-জি আর মিলেনিয়াল প্রজন্ম, যারা আলাদা হতে ভালোবাসে কিন্তু সুবিধাও খোঁজে, তাদের কাছে এআইয়ের এই সুবিধা নিঃসন্দেহে আকর্ষণীয়।

কেনাকাটার ঝুড়ি এআইয়ের হাতে

একজন ফ্যাশনপ্রেমী যখন উইকএন্ডের পোশাক বেছে নেওয়ার দায়িত্ব দিলেন এআইকে। মুহূর্তেই সাজানো হলো ওভারসাইজ ব্লেজার, স্টেটমেন্ট বুট আর মেটালিক অ্যাকসেসরিজ। মনে হতেই পারে, আপনি যেন কোপেনহেগেন ফ্যাশন উইকের র‌্যাম্প অংশ নেবেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এআই ট্রেন্ড ধরেছে একদম নিখুঁতভাবে। আবার এমন পোশাকও প্রস্তাব করেছে যা সাধারণত কেউ নিজের হাতে হয়তো বাছাই করতেন না।

আরও মজার ব্যাপার হলো, এআই শেখে ব্যবহারকারীর কাছ থেকে। নীয়ন সবুজ কার্গো প্যান্টে যদি আপনি একবার ‘না’ বলেন, তবে সেটি আপনাকে কোনোদনিও দেখবে না। কিন্তু সিল্ক স্লিপ ড্রেসে একবার ‘হ্যাঁ’ বললেই সেটিকে নানা সাজে মিলিয়ে দেখাবে, কখনো হিল, কখনো স্নিকার্স, কখনো বা মোটা নিটসের সঙ্গে।

তবে এটিও ঠিক যে এআই তো একটি মেশিন। তাই মানুষের মতো আবেগ বা সৃজনশীল ঝলক তার নেই। কোনো কোনো সময় সাজ হয় একেবারে অদ্ভুত। যেমন ঝকমকে সিকুইনড ড্রেসের সঙ্গে হাইকিং বুট, অথবা ছুটির ভ্রমণে ট্রেঞ্চ কোট। আর গণ্ডির বাইরে ঠেলে দিলেও কোথাও গিয়ে মনে হয়, কিছুটা যেন নিরাপদ খেলাই খেলছে অ্যালগরিদম।

এআই স্টাইলিস্ট হয়তো নিখুঁত নয়। কিন্তু ব্যক্তিগত ফ্যাশনের জগতে নতুন দিগন্ত খুলে দিয়েছে। সময় বাঁচাতে, নতুন কিছু চেষ্টা করতে বা আরামদায়ক গণ্ডি ভেঙে একটু আলাদা সাজে দেখা দিতে চাইলে, প্রযুক্তির এই হাতছানি উপেক্ষা করা মুশকিল।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর