বিশ্ব বাবা দিবস আজ

আজ বিশ্ব বাবা দিবস। যে মানুষটি সন্তানের প্রথম ভরসা, প্রথম শিক্ষক, প্রথম নায়ক, তাকে সম্মান জানাতেই এই বিশেষ দিন। তবে দিনটি সবার জন্য একই আবেদন নিয়ে আসে না। কারো জন্য দিনটি, বাবার সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ। আবার অনেকের কাছে বাবা দিবস, বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়ার হাত তোলার একটি উপলক্ষ্য।

আপডেট : ২১ জুন ২০২৬, ১০:০৩ এএম

আজ বিশ্ব বাবা দিবস। যে মানুষটি সন্তানের প্রথম ভরসা, প্রথম শিক্ষক, প্রথম নায়ক, তাকে সম্মান জানাতেই এই বিশেষ দিন। তবে দিনটি সবার জন্য একই আবেদন নিয়ে আসে না। কারো জন্য দিনটি, বাবার সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ। আবার অনেকের কাছে বাবা দিবস, বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়ার হাত তোলার একটি উপলক্ষ্য।

এমন কিছু সম্পর্ক আছে, যেখানে মানুষটি সবসময় চোখের সামনে থাকে না। কিন্তু তার উপস্থিতি টের পাওয়া যায় জীবনের প্রতিটি ক্ষণে। যাদের অস্তিত্ব সচেতনভাবে হয়তো টেরই পাওয়া যায় না। কিন্তু মনের গভীরে তাদের নীরব উপস্থিতি, পৃথিবীটা করে তোলে অনেক বেশি নিরাপদ। 

যিনি আলোচনার কেন্দ্রে না থেকেও, সন্তানের চারপাশে গড়ে চলেন অদৃশ্য এক নিরাপত্তা বলয়। বাবা যে শুধু বাইরের পৃথিবীর দায়িত্বই নেন, তা নয়। ঘরের মধ্যে প্রতিটি সম্পর্কের শক্ত ভিত্তিও থাকেন তিনি। যেখানে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো প্রতিনিয়ত লিখে চলে জীবন নামের এক অনন্য মহাকাব্য। 

বাবাহারা এক সন্তান বলেন, সবসময় বাবা নিজের ইচ্ছাগুলোকে পাশে সরিয়ে রেখে সামনে এগিয়ে রাখেন পরিবারের বাকি সবার স্বপ্নগুলোকে। সন্তানের পড়াশোনা, ভবিষ্যৎ, আর স্বস্তির পেছনে থাকে তাঁর অবিরাম নীরব পরিশ্রম।

কিন্তু সবার সুযোগ হয় না বাবাকে সঙ্গে নিয়ে বাবা দিবস উদযাপনের। কেউ কেউ বাবাকে খুঁজে ফেরেন স্মৃতিতে। কবরের পাশে দাঁড়িয়ে তোলেন দোয়ার দুটি হাত।

বাবা শুধু একটি সম্পর্ক নয়। একটি অনুভূতি। যে অনুভূতি সারাজীবন সঙ্গ দিয়ে চলে, ভরসার ছাতা মেলে ধোরে। পৃথিবীর সব বাবার প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

ইতিহাস থেকে জানা যায়, বাবা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে অগ্রণী ভূমিকা রয়েছে সনোরা স্মার্ট ডড নামে এক নারীর। ১৯০৯ সালের আগে ওয়াশিংটনে বাবা দিবস বলে কোনও বিশেষ দিন ছিল না। সে সময় স্থানীয় গির্জায় ডড মা দিবস পালনের কথা শোনেন।  মা দিবস পালনের রীতি রয়েছে কিন্তু বাবা দিবস পালনের রীতি নেই জেনে তিনি ভীষণ অবাক হন। তারপর তিনি বাবা দিবসের স্বীকৃতির জন্য সোচ্চার হয়ে ওঠেন। ডড তার বাবাকে অসম্ভব ভালোবাসতেন। মা ছিল না তার। মায়ের মৃত্যুর পর শত দুঃখ-কষ্টের মধ্যে থেকেও তাদের সাত ভাইবোনকে বড় করে তুলেছিলেন তাদের সিঙ্গেল বাবা। বাবার এই ত্যাগ দেখে ডডের মনে হলো, মা দিবসের এত আয়োজন হলে বাবা দিবস কেন বাদ থাকবে। বাবাকে সম্মান জানানোর জন্যও একটা দিন থাকা দরকার।

তারপর অনেক চেষ্টা করে দীর্ঘ এক বছরের সাধনায় স্থানীয় কমিউনিটিগুলোতে বাবা দিবস পালন করতে পারেন ডড। ১৯১০ সালের ১৯ জুন বিশ্বে প্রথমবারের মতো পালিত হয় বাবা দিবস।

আগামীকাল বিশ্বজুড়ে পালিত হবে আর্থ আওয়ার। এ সময় এক ঘণ্টার জন্য ঘরের আলো বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই আয়োজন। ২০০৭ সালে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড...
প্রতি বছর অক্টোবরে দ্বিতীয় শুক্রবারে পালিত হয় বিশ্ব ডিম দিবস। এই দিনটি ডিমের বহুমুখী ব্যবহার, সাশ্রয়ী মূল্য ও অসাধারণ পুষ্টিগুণের প্রতি সচেতনতা বাড়াতে উদ্‌যাপন করা হয়। এই আয়োজনের পেছনে রয়েছে...
প্রতি বছর সেপ্টেম্বর ২০ পালিত হয় ফ্রায়েড রাইস দিবস। যা শুধু সুস্বাদু নয়, বরং পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। ফ্রায়েড রাইসের প্রতি মানুষের ভালোবাসা কোনো একদিনে তৈরি...
চুলের কাট শুধু সৌন্দর্য নয়, মানুষের আত্মবিশ্বাসেরও বড় একটা অংশ। কারও লুক বদলাতে, আবার কারও মন ভালো করতে নরসুন্দরের হাতে কাঁচি-চিরুনিই যথেষ্ট। আজ বিশ্ব নরসুন্দর দিবস। এই দিনে বিশ্বজুড়ে উদযাপন করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর