ডিম সাধারণ খাবার নয়, পুষ্টিতে ভরপুর সুপারফুড

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১১:৫৪ এএম

প্রতি বছর অক্টোবরে দ্বিতীয় শুক্রবারে পালিত হয় বিশ্ব ডিম দিবস। এই দিনটি ডিমের বহুমুখী ব্যবহার, সাশ্রয়ী মূল্য ও অসাধারণ পুষ্টিগুণের প্রতি সচেতনতা বাড়াতে উদ্‌যাপন করা হয়। এই আয়োজনের পেছনে রয়েছে ইন্টারন্যাশনাল এগ কমিশন। যারা বিশ্বব্যাপী মানুষকে উৎসাহিত করে আসছে। যেন তারা ডিমকে শুধু একটি সাধারণ খাদ্য নয়, বরং স্বাস্থ্য, টেকসই খাদ্যাভ্যাস ও রন্ধনশিল্পে এক শক্তিশালী পুষ্টির উৎস হিসেবে মূল্যায়ন করে।

২০২৫ সালের বিশ্ব ডিম দিবসের থিম হচ্ছে ‘দ্য মাইটি এগ-প্রাকৃতিক পুষ্টিতে ভরপুর’। এই বছরের বার্তা হলো ডিম ছোট হলেও পুষ্টির ভাণ্ডার। এটি আপনার শরীর এবং মস্তিষ্কের জন্য পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে। বিশ্বজুড়ে ডিম অপুষ্টি রোধে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং টেকসই খাদ্যাভ্যাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ডিম প্রকৃতির অন্যতম সম্পূর্ণ খাবার। এক একটি মাঝারি আকারের ডিম প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ। এতে রয়েছে প্রায় ৭৮ ক্যালরি, ৬ গ্রাম উচ্চমানের প্রোটিন, ৫ গ্রাম স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন বি১২, ডি, এ, ই, সেলেনিয়াম, ফসফরাস এবং মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ কোলিন। এছাড়া চোখের স্বাস্থ্য রক্ষায় লুটিন ও জিয়াজ্যানথিনের মতো অ্যান্টি-অক্সিডেন্টও রয়েছে। যদিও ডিমের কুসুমে কিছু কোলেস্টেরল থাকে। তবে গবেষণায় দেখা গেছে, পরিমিত পরিমাণে খেলে এটি রক্তের কোলেস্টেরলে বড় প্রভাব ফেলে না।

ডিম সব বয়সের মানুষকে স্বাস্থ্য উপহার দেয়। শিশুদের জন্য এটি প্রোটিন ও আয়রন সরবরাহ করে। যা তাদের বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। কিশোর-কিশোরীদের মধ্যে এটি মনোযোগ ও শক্তি বাড়ায়। প্রাপ্তবয়স্ক ও গর্ভবতী নারীদের হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ফলেট এবং ওমেগা-৩ সরবরাহ করে। বয়স্কদের মধ্যে ডিম পেশি ও হাড় মজবুত রাখতে সহায়তা করে। বিশেষ কোনো অ্যালার্জি বা স্বাস্থ্য সমস্যা না থাকলে ডিম প্রায় সব ধরনের খাদ্যাভ্যাসের জন্য নিরাপদ।

ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন (এনআইএন-আইসিএমআর, ২০২০) অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্কের বছরে ১৮০টি ডিম খাওয়া উচিত। অর্থাৎ গড়ে প্রতি দুই দিনে একটি ডিম। আর সপ্তাহে তিন থেকে চারটি ডিম। এটি শরীরের পর্যাপ্ত প্রোটিন এবং পুষ্টি নিশ্চিত করে। বিশেষ করে যেখানে প্রাণিজ প্রোটিনের বিকল্প সীমিত, সেখানে ডিম অপরিহার্য।

ডিমের সবচেয়ে বড় সুবিধা হলো এটি সাশ্রয়ী এবং সহজলভ্য। মাংস বা মাছের তুলনায় কম খরচে পাওয়া যায়। প্রাকৃতিক খোলসের কারণে ব্যাকটেরিয়া বা জীবাণু প্রবেশের ঝুঁকি কম থাকে। সকাল, দুপুরের খাবার বা রাতের ভোজ, সব ক্ষেত্রেই ডিম সহজে রান্না করা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, ‘ডিম শুধু একটি সাধারণ খাদ্য নয়, এটি এক ধরনের সুপারফুড। সঠিকভাবে খেলে এটি শক্তি, রোগপ্রতিরোধ ক্ষমতা ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এক বাক্যে বলা যায়, ডিম স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অপরিহার্য।’

তথ্যসূত্র: মিড-ডে, টাইমস নাও

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর