বিশ্বস্ততার অপর নাম বন্ধুত্ব

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০২:৩৩ পিএম

আজ বন্ধু দিবস। নির্ভরতা, বিশ্বাস ও ভালোবাসার অপর নাম বন্ধুত্ব। ‘বন্ধু’ শব্দটি খুব ছোট হলেও এর ব্যাপ্তি অনেক। বন্ধুত্বে নেই কোনো বয়সের বেড়াজাল। দূরত্ব বা সম্পর্কের ঊর্ধ্বে বন্ধুত্বের অবস্থান। একজন প্রকৃত বন্ধু ব্যথিত হয় তার বন্ধুর ব্যথায়, খুশি হয় বন্ধুর সাফল্যে-আনন্দে, আর বন্ধুর বিপদে ভাগ করে নেয় নিজের জীবনের নানা প্রাপ্তি-অপ্রাপ্তির মুহূর্তগুলো।

বন্ধুত্বের বন্ধন আসলে কোনো কিছু দিয়ে মাপা যায় না। তবে এ ক্ষেত্রে আমার ভালো লাগার বিষয় হলো যে কোনো চিন্তা-ভাবনা ছাড়াই বন্ধুর সঙ্গে জীবনের সব বিষয়ে আলাপ করতে যায়। কে কি ভাবল বা কি বললো, কোন কথাটা বললে কি উত্তর আসবে বা সমস্যা হবে কি না, এই বিষয়গুলো মাথায় আসে না। এ যেন বন্ধুত্বের আকাশে মনের কথা নাটাইবিহীন ঘুড়ির মতো উড়তে থাকে।

শুধুমাত্র সহপাঠিদের সঙ্গে বন্ধুত্ব তৈরি হবে তা কিন্তু নয়। পরিবারের যে কারোর সঙ্গে বন্ধুত্বের বন্ধন তৈরি হতে পারে। সেটা হতে পারে দাদার সঙ্গে নাতি-নাতনি, বাবা- মায়ের সঙ্গে সন্তানের বা স্বামীর সঙ্গে স্ত্রীর।

তথ্য প্রযুক্তির এই যুগে পুরো পৃথিবী এখন হাতের মুঠোয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে বন্ধু খুঁজে নেওয়া যায় এক ক্লিকেই। আবার দীর্ঘকাল যে বন্ধুর সঙ্গে যোগাযোগ ছিল না তাকেও এক নিমিষেই খুঁজে পাওয়া যায়। তাই বন্ধুত্বের পরিধি এখন বিশ্বব্যাপী। এখন বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন দেখা বা যোগাযোগ না হলেও সম্পর্কটা সব সময় প্রাণবন্ত থাকে। এ কারণেই আমেরিকার রাজনীতিবিদ হাবার্ট এইচ হামফ্রে বলেছেন, ‘জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে বন্ধুত্ব, এবং আমি তা গ্রহণ করেছি।‘

বন্ধুত্ব আপনা-আপনি গড়ে ওঠে না। শিক্ষাজীবনে আমাদের অনেক সহপাঠী থাকেন। কিন্তু সবাই বন্ধু হয়ে ওঠে না। যার সঙ্গে মনের মিল থাকে, নির্ভর করা যায় তার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। জোর করে বন্ধু হওয়াও যায় না আর পাওয়াও যায় না। ঠিক তেমনি কর্মক্ষেত্রে অনেক সহকর্মী থাকলেও সবাই একে অন্যের কাছের বন্ধু হয়ে উঠতে পারেন না। তবে, বন্ধুত্বের গভীরতা ও স্থায়ীত্বের বিচারে ছোটবেলার বন্ধুরাই সবচেয়ে ভালো বন্ধু হিসেবে জীবনে স্থান করে নেয়।

আমাদের জীবনে অনেক ঘটনাই ঘটে বা অনেক কথাই থাকে যেগুলো আমরা পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারি না। অথচ বন্ধুদের সঙ্গে সে বিষয়গুলো আলাপ করতে পারি অনায়াসেই। বিপদ-আপদের সত্যিকারের বন্ধুদের একমাত্র কাছে পাওয়া যায়। একজন ভালো বন্ধু হতে হলে ভাল শ্রোতা হওয়াটা জরুরি। বন্ধুত্বের আরেকটি আবশ্যক বিষয় হলো বিশ্বস্ততা। নিজের স্বার্থকে মুখ্য করে না দেখে বন্ধুর জন্য ভাবনা, বন্ধুত্বের একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করে।

বন্ধুত্ব আসলে এমন এক সম্পর্ক, যা রক্তের সম্পর্ককে ছাপিয়ে আত্মার সম্পর্ক হিসেবে মানুষের জীবনে জায়গা করে নেয়। ভালোবাসা, মায়া, সম্মান বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুত্বের সম্পর্কটা তাই সহপাঠি, সমবয়সী কিংবা প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। যার সঙ্গে যার মনের মিল থাকবে তার সঙ্গেই তার বন্ধুত্ব তৈরি হবে। সে কাছে থাকুক বা দূরে, বয়সে ছোট হোক বা বড়। বন্ধু দিবসের ভালোবাসার আভা ছড়িয়ে যাক সকল বন্ধুদের মাঝে। সকল বন্ধু সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে মুছে দিক ভুল বোঝাবুঝি আর মন খারাপের গল্প।

বন্ধুত্ব শুধু কথাবার্তা বা সময় কাটানোর মধ্যে সীমাবদ্ধ নয়। কখনো কখনো ছোট ছোট মজা, অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। এতে বন্ধুত্ব আরও গাঢ় হয়। আজ এমনই এক বিশেষ দিন, যখন দুই বন্ধু ঠিক করেছেন একসাথে গোসল করার দিন...
আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাদের আচরণ আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয়। তারা হয়তো বন্ধু, আত্মীয় বা সহকর্মী। কিন্তু নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখলে মন খারাপ, হতাশা ও আত্মবিশ্বাসের ঘাটতি...
হঠাৎই রাস্তায়, অফিসে কিংবা বন্ধুর আসরে প্রাক্তনের সঙ্গে দেখা হয়ে গেল। এমন পরিস্থিতি সামলাতে গিয়ে অনেকেই দোটানায় পড়েন। কেউ মনে করেন, জমে থাকা রাগ-ক্ষোভ উগরে দেওয়া উচিত। আবার কেউ চুপচাপ সরে যাওয়া...
সামাজিক মাধ্যমের বন্ধুদের আমরা কখনোই ‘সবচেয়ে কাছের বন্ধু’ বলি না। এমনকি জীবনের জরুরি মুহূর্তেও তাদের কথা মনে পড়ে না। কিন্তু তবুও তারা আছেন, সোশ্যাল মিডিয়ার এক কোণে। নীরবে আপনাকে পর্যবেক্ষণ...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
লোডিং...

এলাকার খবর