কতটা আপন আপনার সামাজিক মাধ্যমের বন্ধুরা?

আপডেট : ২০ মে ২০২৫, ১০:০০ পিএম

সামাজিক মাধ্যমের বন্ধুদের আমরা কখনোই ‘সবচেয়ে কাছের বন্ধু’ বলি না। এমনকি জীবনের জরুরি মুহূর্তেও তাদের কথা মনে পড়ে না। কিন্তু তবুও তারা আছেন, সোশ্যাল মিডিয়ার এক কোণে। নীরবে আপনাকে পর্যবেক্ষণ করছেন, অনুভব করছেন। কখনো কখনো এক শব্দের প্রতিক্রিয়ায় জানিয়ে দিচ্ছে যে, আপনি একা নন।

আজকের ভার্চ্যুয়াল জীবনে এমন সম্পর্ক খুব অচেনা নয়। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মনখারাপের আভাস, ইনস্টাগ্রামে একটি ভাবনার স্টোরি। আর ঠিক তখনই সেই অল্পপরিচিত মানুষটির ছোট্ট রিপ্লাই। হয়তো সে পুরোনো সহপাঠী, অফিসের একবার দেখা সহকর্মী। কিংবা একেবারে অচেনা কারও কাছ থেকে আসা এক লাইন, ‘তুমি ঠিক থাকবে’। আর সেই অচেনা শব্দেই কিছুটা হালকা হয়ে আসে মন।

কাছের বন্ধুদের সাথে অনেক সময় মানসিকতার মিল থাকে না, তখন ডিজিটাল বন্ধুরা হয়ে ওঠে মানসিক আশ্রয়। ছবি: ফ্রিপিক

মনোবিজ্ঞানীরা বলছেন, এই ধরনের সম্পর্ক এখন তরুণ প্রজন্মের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রচলিত বন্ধুদের সঙ্গে সময় বা মানসিকতার মিল থাকে না। তাই ডিজিটাল এই বন্ধুরা হয়ে উঠছে একরকম মানসিক আশ্রয়। তাদের সঙ্গে গভীর বন্ধুত্ব নেই, নেই কোনো পারিবারিক সম্পর্কও। তবু তারা পাশে থাকেন। তারা প্রতিদান চান না, প্রতিযোগিতা করেন না। কেবল একটি অনুভব ভাগ করে নেওয়ার বন্ধনেই জড়িয়ে পড়েন।

এই সম্পর্ককে কেউ কেউ বলেন ‘সোশ্যাল মিডিয়া স্কোয়াড’। তাদের সঙ্গে গল্প হয় না, দেখা হয় না। কিন্তু সময়ে সময়ে আপনার জীবনের ছোট-বড় ঘটনাগুলোর সাক্ষী হয়ে থাকেন তারা। কখনো প্রশংসা করেন। কখনো উৎসাহ দেন। আবার কখনো কেবল চুপচাপ দেখে যান।

তবে বিশেষজ্ঞদের মতে, এসব সম্পর্ককে ছোট করে দেখা ঠিক নয়। একাকীত্বের সময়ে এমন মানুষরাই অনেক সময় ভরসার হাত বাড়িয়ে দেন। তাদের সঙ্গে গড়ে ওঠা বোঝাপড়া একধরনের ভার্চ্যুয়াল নিরাপত্তা তৈরি করে। যা মনকে শান্ত করে, আশ্বস্ত করে।

তাই সোশ্যাল মিডিয়ার সেই বন্ধুরা, যারা হয়তো আপনার জীবনের কেন্দ্রবিন্দু নন, কিন্তু ঠিক পাশে আছেন। তাদের গুরুত্ব হয়তো একদিন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবে। আপাতত তাদের জানিয়ে দেওয়া যায় একটিই কথা, ধন্যবাদ। দূর থেকেও আপনি পাশে আছেন।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর