বছরখানেক পর প্রাক্তনের সঙ্গে দেখা, কী করবেন?

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১১:০৪ এএম

হঠাৎই রাস্তায়, অফিসে কিংবা বন্ধুর আসরে প্রাক্তনের সঙ্গে দেখা হয়ে গেল। এমন পরিস্থিতি সামলাতে গিয়ে অনেকেই দোটানায় পড়েন। কেউ মনে করেন, জমে থাকা রাগ-ক্ষোভ উগরে দেওয়া উচিত। আবার কেউ চুপচাপ সরে যাওয়া পছন্দ করেন। কিন্তু আসলে কোনটা সঠিক?

পুরোনো ক্ষত নাড়বেন না

সম্পর্ক ভাঙার সময় কমবেশি তিক্ততা থেকেই যায়। একে অন্যকে বলা কটু কথা, অশান্তি—সবই অতীতে রয়ে গেছে। তাই দেখা হলে পুরোনো কাসুন্দি ঘাঁটবেন না। অকারণে ঝগড়া ডেকে আনার কোনো মানে নেই। বরং ভদ্রভাবে কয়েকটা সাধারণ কথা বলে পরিস্থিতি মসৃণ করে দিন।

ভদ্রতায় রাখুন ভরসা

প্রাক্তনের সঙ্গে কথা বলতে হলে সহজ, নিরপেক্ষ সুরে বলুন। খোঁজখবর নিন, তবে সীমারেখা টেনে রাখুন। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত কৌতূহল দেখানো বা অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার ভান, কোনোটাই শোভন নয়। হাসিমুখে, সংক্ষিপ্তভাবে আলাপ সেরে ফেলাই ভালো।

অস্বস্তি নয়, স্বাভাবিক আচরণ

প্রাক্তনের সঙ্গে কাটানো স্মৃতি হঠাৎ মনে পড়তেই পারে। কিন্তু তা নিয়ে অস্বস্তি প্রকাশ করার দরকার নেই। কান্না, রাগ বা অস্বস্তি, এসব লুকিয়েই রাখুন নিজের ভেতরে। বাইরে থেকে স্বাভাবিক ভদ্রতা বজায় রাখুন।

আবেগে ভেসে যাবেন না

পুরোনো ভালোবাসার মানুষ সামনে পড়লে মনে নড়াচড়া হবেই। কিন্তু সেই আবেগে ভেসে যোগাযোগ শুরু করা বুদ্ধিমানের কাজ নয়। আবার ফোন, মেসেজ, এসব দিয়ে নতুন করে গল্প শুরু করলে সমস্যা বাড়তে পারে। তাই প্রয়োজনীয় কথাই বলুন, এরপর স্বাভাবিক ছন্দে ফিরে যান।

প্রাক্তনের সঙ্গে দেখা হওয়া আসলে কাকতালীয় ঘটনা। এটিকে অতীত টেনে আনার উপলক্ষ না বানিয়ে বরং সৌজন্য ও ভদ্রতায় সামলে নেওয়াই সবচেয়ে সঠিক পথ।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর