ছেলেদের ট্রেন্ডি ৫ হেয়ার স্টাইল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম

ট্রেন্ডে থাকতে চাইলে পোশাকের পাশাপাশি খেয়াল রাখতে হবে হেয়ার স্টাইলে। তাই আর সময় নষ্ট না করে এখন ট্রেন্ডিং হেয়ার স্টাইল সম্পর্কে জেনে নিন। তারপর আপনার যেটি পছন্দ হয়, সে ভাবেই কেটে নিন চুল।

কম্ব ওভার স্টাইল
বর্তমান সময়ে বেশ ট্রেন্ডে রয়েছে এই স্টাইল। এই কার্টে চুল পাশ থেকে বেশ খানিকটা ছোট করা হয়। আর মাঝের দিকের চুল থাকে কিছুটা বড়। এই স্টাইলিংয়ের সঙ্গে দাঁড়ি রাখতে চাইলে, একদম ছোট করতে হবে। লম্বা মুখের মানুষদের এই স্টাইল ভালো লাগবে। এতে একটা প্রফেশনাল ব্যাপারও রয়েছে। তাই আজকাল অনেক ছেলেরাই এই স্টাইল ফলো করছেন। আপনি চাইলেও কম্ব ওভার স্টাইলে চুল কাটতেই পারেন।

মডার্ন লুকে কুইফ
যদি আপনার মডার্ন লুক বেশি ভালো লাগে। তবে কুইফ স্টাইল হতে পারে পারফেক্ট। এই স্টাইলে ধারের চুল অনেক ছোট ছোট করে কাটা হয়। আর মাঝে থাকে সামান্য লম্বা চুল। এই চুল খুব সহজে স্পাইক করেও রাখতে পারেন। আর এটি আপনাকে ভিন্ন একটা লুক দেবে। এর সঙ্গে আপনি বড় দাড়িও রাখতে পারেন। তবে সেটিও যেন স্টাইলিশ হয় খেয়াল রাখবেন। ফ্যাশনেবল পোশাকের সঙ্গে দারুণ মানাবে এই ছাট। তাই নতুন হেয়ার স্টাইলের কথা চিন্তা করলে অবশ্যই কুইফ করতেই পারেন।

ফ্রেঞ্চ ক্রপ
আপনি যদি ফ্যাশন ওয়ার্ল্ডে পরিচিত মানুষ হন, তবে এই হেয়ার স্টাইল করতেই পারেন। তবে অফিসিয়াল বা ফরমালে একদমই বেমানান। এই ছাটের ক্ষেত্রে চুলের ধার একবারে গুটি গুটি করে কাটা হয়। আর মাঝের অংশ থাকে সামান্য লম্বা। এই স্টাইল সবার জন্য নয়। তাই এই স্টাইলে চুল কাটার আগে বিষয়টা অবশ্যই মাথায় রাখুন।

স্লিক ব্যাক
সব স্টাইল থেকে এগিয়ে আছে স্লিক ব্যাক। এই স্টাইলে দুই পাশের চুল ছোট ছোট করে ট্রিম করে দেওয়া হয়। তবে মাঝের চুল থাকে বেশ লম্বা। সেই চুল ব্রেকব্রাশ করে আঁচড়ানো হয়। এই স্টাইলের সঙ্গে হালকা দাড়ি রাখতেই পারেন। তাহলে আপনাকে বেশ ফ্যাশনেবল লাগবে। আপনার থেকে কারো নজর সরবে না। এই স্টাইল করতে চাইলে ঘন চুলের প্রয়োজন। পাতলা চুলে এই স্টাইল করা সম্ভব নয়। তাই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন।

সাইড পার্ট
এখন অনেকেই এই স্টাইল করেন। এক্ষেত্রে চুলের দুই পাশ ছোট করে কাটা হয়। আর বরাবরের মতো মাঝের চুল থাকে বড়। তবে এই চুল ব্যাকব্রাশ না করে একদিকে ফেলে রাখতে হয়। এতেই মিলবে স্টাইলিশ লুক।

তবে যেই স্টাইলই করেন না কেন, চুলে বেশি জেল মাখবেন না। এতে ক্ষতি হতে পারে। সেই সঙ্গে ঝরতে পারে চুল।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর