নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত? রইল সাজের সহজ উপায়

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

বর্ষবরণ মানেই নতুনের ডাক, আনন্দের আয়োজন আর সাজগোজে একটু আলাদা হয়ে ওঠার চেষ্টা। বন্ধুদের সঙ্গে আড্ডা, পছন্দের গান, ভালো খাবার, সব মিলিয়ে এই দিনের আনন্দই আলাদা। তবে সময় কম থাকলেও সাজে কোনো ছাড় দিতে মন চায় না। অল্প সময়েই কীভাবে নিজেকে ঝরঝরে, পরিপাটি আর আকর্ষণীয় করে তুলবেন, তারই কিছু সহজ ও কার্যকর রূপটানের কৌশল রইল এখানে।

মুখের মেকআপ

চটজলদি সুন্দর সাজের প্রথম ধাপ হলো ত্বককে প্রস্তুত করা। মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এরপর হালকা একটি প্রাইমার ব্যবহার করলে মেকআপ দীর্ঘক্ষণ টিকে থাকবে এবং ত্বক দেখাবে মসৃণ। ফাউন্ডেশন ব্যবহার করার সময় খুব ভারী করে না লাগিয়ে ময়েশ্চারাইজারের সঙ্গে অল্প ফাউন্ডেশন মিশিয়ে নিন। এতে ত্বক দেখাবে স্বাভাবিক ও উজ্জ্বল। চোখের নিচে ও নাকের পাশের অংশে একটু বাড়তি যত্ন নিন। ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করা জরুরি, না হলে মুখে দাগছোপ দেখা যেতে পারে। এরপর হালকা কমপ্যাক্ট পাউডার ব্যবহার করে মেকআপ সেট করুন। মুখে প্রাণ আনতে গালের ওপর হালকা গোলাপি বা পিচ রঙের ব্লাশ ব্যবহার করতে পারেন।

চোখের সাজ

চোখের সাজেই অনেকটা নির্ভর করে পুরো লুক। অল্প সময় থাকলে আইশ্যাডোর ঝামেলায় না গিয়ে কাজল দিয়েই স্মার্ট স্মোকি আই করা যায়। চোখের ওপর ও নিচে হালকা করে কাজল লাগান। তারপর একটি স্মাজিং ব্রাশ বা তুলোর সাহায্যে কাজলটি ধীরে ধীরে মিলিয়ে নিন, যেন ওপরের পাতায় ঘন আর ধারে ধারে হালকা হয়। এতে চোখে গভীরতা আসবে। চোখ আরও বড় ও টানা দেখাতে চাইলে বাইরের কোণা থেকে হালকা একটি উইং তৈরি করতে পারেন জেল লাইনার বা কাজল পেনসিল দিয়ে। সবশেষে ওপরের ও নিচের পাপড়িতে মাসকারা লাগান। মাসকারার কয়েকটি টানেই চোখের সাজ হয়ে উঠবে পরিপূর্ণ।

ঠোঁটের সাজ

সুন্দর ঠোঁট ছাড়া কোনো সাজই সম্পূর্ণ নয়। শুষ্ক বা ফাটা ঠোঁটে লিপস্টিক ভালোভাবে বসে না, তাই আগে ঠোঁট এক্সফোলিয়েট করা জরুরি। এরপর ভালো একটি লিপ বাম লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। অতিরিক্ত লিপ বাম টিস্যু দিয়ে চেপে তুলে ফেলুন। বর্ষবরণের দিনে গাঢ় লাল, মেরুন বা বেরি রঙের লিপস্টিক দারুণ মানায়। লিপস্টিক লাগানোর আগে লিপলাইনার দিয়ে ঠোঁটের আকার ঠিক করে নিলে রঙ ছড়িয়ে যাওয়ার ভয় থাকে না। ম্যাট বা গ্লসি, নিজের পছন্দ অনুযায়ী লিপস্টিক বেছে নিন।

মেকআপ শেষে হালকা একটি সেটিং স্প্রে ব্যবহার করলে সাজ থাকবে দীর্ঘক্ষণ সতেজ। চুল খোলা রাখুন বা হালকা করে বেঁধে নিন, যেটায় স্বচ্ছন্দ বোধ করেন। অল্প গয়না আর আত্মবিশ্বাসী হাসিই আপনাকে করে তুলবে বর্ষবরণের পার্টির মধ্যমণি।

সময় কম হলেও এই কয়েকটি ধাপ মেনে চললেই চটজলদি সাজে নিজেকে ঝলমলে করে তোলা একেবারেই কঠিন নয়।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর