ডিজাইনার গয়না নয়, নানির নেকলেসে সাজলেন শ্লোকা আম্বানি

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০২:১৫ পিএম

রাত পেরোলেই সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। এখন অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার। অবশ্য পুরে সম্পতাহজুড়েই চলছে তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠান।

সোনালী টিস্যু শাড়িতে তাক লাগিয়েছেন আম্বানিদের বড় বউ শ্লোকা। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

বুধবার মুম্বাইয়ের অ্যান্টিলিয়ায় শিব শক্তি পূজার আয়োজন করেছিলেন আম্বানিরা। উপস্থিত ছিলেন রণবীর সিং, শানায়া কাপুর, অনন্যা পান্ডে, সঞ্জয় দত্ত সহ অসংখ্য বলিউড তারকা। তবে সবাইকে ছাড়িয়ে সোনালী টিস্যু শাড়িতে তাক লাগিয়েছেন আম্বানিদের বড় বউ শ্লোকা।

শাড়ির পাড়জুড়ে ছিল জরির পানকাটা নকশা। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

শ্লোকার এই স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন তারই বড় বোন দীয়া মেহতা জাতিয়া। সবুজাভ-সোনালী টোনের সিল্ক শাড়ির পাড়জুড়ে ছিল জরির পানকাটা নকশা। তারকা ডিজাইনার মাসাবা গুপ্তার নকশা করা এই ‘পান-পাত্তি মোটিফে’র টিস্যু শাড়ির দাম ভারতীয় মুদ্রায় ৬০ হাজার রূপি।

শাড়ির সঙ্গে পরেছিলেন গদবাঁধা হাফস্লিভ ব্লাউজ আর উজ্জ্বল টিয়ে রঙের ওড়না। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

ফিউশন নয়, বরং ঐতিহ্য এবং আধুনিকতার নিখুঁত মিশেল চেয়েছিলেন শ্লোকা। তাই তো শাড়ির সাথে সাজ পূর্ণ করতে বেছে নিয়েছিলেন গদবাঁধা হাফস্লিভ ব্লাউজ আর উজ্জ্বল টিয়ে রঙের ওড়না।

মোটরদানার নকশা করা সোনার নেকলেসের সাথে ছিল ম্যাচিং দুল আর টিকলি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

গয়না বাছাইয়েও শ্লোকা রেখেছেন আভিজাত্যের ছাপ। দেবরের সঙ্গীত অনুষ্ঠানে পরার জন্য শ্লোকা গলায় পরেছিলেন তার নানির গয়না। মোটরদানার নকশা করা সোনার নেকলেসের সাথে ছিল ম্যাচিং দুল আর টিকলি। মানানসই মেকআপ, ঢেউ খেলানো চুল আর ছোট্ট কালো টিপেই নজরকাড়া বাড়ির বড় বৌ।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর