চোখধাঁধানো জাম্পস্যুটে নজর কাড়লেন তামান্না

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম

বোল্ড ফ্যাশন চয়েজের কথা উঠলেই তামান্না ভাটিয়ার নাম চলে আসে। তাঁরই ধারাবাহিকতায় এবার মিলান ফ্যাশন উইকে তাক লাগালেন দক্ষিণ ভারতীয় এই সুপারস্টার।

লাল গালিচায় তামান্না ধরা দিয়েছেন ইতালির লাক্সারি ব্র্যান্ড রবার্তো কাভালির স্প্রিং/সামার ২০২৫ কালেকশনের একটি প্রিন্টেড জাম্পস্যুটে।   

ব্যাকলেস জাম্পস্যুটের পুরোটা জুড়ে ছিল সাদা-বাদামির মিশেলে অ্যাপালুসা প্রিন্ট। আমেরিকান একটি ঘোড়ার জাত থেকে এই প্রিন্টের এমন নামকরণ; রবার্তো কাভালির সিগনেচার প্রিন্টগুলোর একটি এই অ্যাপালুসা প্রিন্ট।  

প্লাঞ্জিং তথা ডিপ নেকলাইনের পাশাপাশি কোমরের কাটআউট তামান্নার এই আউটফিটকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। ফুল স্লিভ জাম্পস্যুটের পেছনে ছিল ড্রামাটিক ক্রিসক্রস স্টাইলের টাই-আপ।  

টপে যত আধুনিক নকশা করা হয়েছে, আউটফিটের নিচের অংশে ফ্লেয়ারড প্যান্টস দিয়ে ঠিক ততোটাই যেন ভিনটেজ ভাব ফুটিয়ে তোলা হয়েছে। তবে এই আউটফিটের সবচেয়ে তাক লাগানো অংশটি ছিল তামান্নার নেয়া পশমি কেপ।  

বিউটি গেমেই শুধু নয়, তামান্না উতরে গেছেন তাঁর ‘লেস ইজ মোর’ নীতিতেও। পুরো আউটফিটের সঙ্গে এই নায়িকা হাতে বা গলায় পরেননি একটিও অনুষঙ্গ। অর্থাৎ কোনো রকম চাকচিক্য আর বাহুল্য ছাড়াই ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে তাঁর এবারের ফ্যাশন উইকের আউটফিট।

জাম্পস্যুটের সাথে তামান্নার নেওয়া পশমি কেপটি আলাদাভাবে নজর কেড়েছে। ছবি: ইন্সটাগ্রাম থেকে নেওয়া  তামান্নার মেকআপও ছিল একদম সাধারণ। গ্লসি লিপস্টিক, সফট শিমারি আইশ্যাডো আর ঘন করে দেওয়া মাসকারা, এই ছিল তাঁর গ্ল্যামআপের অংশ। সাদামাটা লুকের সাথে মিলিয়ে চুলটাও হালকা কার্ল করে ছেড়ে রেখেছিলেন।

প্রিন্ট, টেক্সচার, বা কাটিং- বি টাউনের এই অভিনেত্রীর পুরো পোশাকজুড়ে ছিল নিরীক্ষার ছোঁয়া। কিন্তু চোখধাঁধানো উপস্থিতিতে তামান্না প্রমাণ করলেন, মিলান ফ্যাশন উইকের মতো বৈশ্বিক মঞ্চেও তিনি কতটা সাবলীল!  

তথ্যসূত্র: পিংকভিলা 

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর