পূজার আয়োজন

শাড়ির সঙ্গে সাদামাটা ব্লাউজ আর নয়

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৩:২৮ পিএম

ক’দিন পরই দুর্গাপূজা। আজ থেকে শুরু হয়ে গেল দেবীপক্ষ। যতই কুর্তি, কামিজ আর চুড়িদারের চল থাকুক, শাড়ি ছাড়া বাঙালি নারীর পূজার সাজ যেন অসম্পূর্ণ। তবে শুধু শাড়ি সুন্দর হলেই হবে না, তার সঙ্গে মানানসই ব্লাউজও চাই। 

আজকাল শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ না পরাটাই যেন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কখনও শাড়ির ভেতরে থাকা নকশার রঙে মিলিয়ে, আবার কখনও একেবারে কন্ট্রাস্ট (বৈপরীত্য) রঙের ব্লাউজ পড়া হয়। এতে শাড়ির আভিজাত্য যেন আরও বেড়ে যায়।

গাউছিয়া, চাঁদনী চক, নিউমার্কেট, আনারকলি মার্কেট, তালতলা মার্কেট ইত্যাদিতে এখন নানা রকম রেডিমেড ব্লাউজ কিনতে পাওয়া যায়; বিশেষ করে কলমকারি প্রিন্টের ব্লাউজ এখন তরুণীদের মধ্যে খুবই জনপ্রিয়।

তবে যদি সবার মাঝে নিজেকে একটু অন্যরকম ভাবে তুলে ধরতে চান, তাহলে নিজস্ব নকশা আর বৈচিত্র্যময় কাটে বানিয়ে নিন ‘কাস্টমাইজড’ ব্লাউজ। 

ব্লাউজের হাতায় থাকতে পারে ফিতার কাজ। ছবি: রঙ বাংলাদেশ

যেমন শাড়ি, তেমন ব্লাউজ

অন্যান্য উৎসবে চলতি ধারার শাড়িকে প্রাধান্য দেওয়া হলেও পূজায় সাধারণত একটু সাবেকি শাড়িই পরতে পছন্দ করেন সবাই। আর এমন শাড়ির জন্য সবার আগে যে নকশার ব্লাউজের নাম মাথায় আসে তা হলো কুচি হাতা বা ঘটি হাতা ব্লাউজ। পূজার সকালে আটপৌরে শাড়ির সঙ্গে ঘটিহাতা ব্লাউজে দারুণ মানাবে।

হাতায় নকশা না করে শুধু গলায়ও থাকতে পারে ফ্রিলের কাজ। এ ধরণের ব্লাউজের ক্ষেত্রে গলায় কোনো গয়না না পরলেই বেশি মানাবে।

একরঙা সুতি শাড়ির সঙ্গে আবার মানিয়ে যাবে প্যাচওয়ার্কের কাজ করা ব্লাউজ। আরও রয়েছে পটচিত্র আঁকা ব্লাউজ। প্রতিমা, পাখি, লক্ষীপেঁচা, বিয়ের মন্ডপ, বাংলা সিনেমার রঙিন পোস্টার এমন কতশত ছাপা! ফ্যাশনহাউসগুলোতে ঢুঁ মারলেই পেয়ে যাবেন আপনার পছন্দের ব্লাউজটি। 

বাঙালির আরেকটি ঐতিহ্যবাহী ফোঁড় হলো কাঁথা স্টিচ। শাড়ির সঙ্গে এই নকশার ব্লাউজ পরলে বেশ সাবেকিয়ানা ফুটে ওঠে ব্যক্তিত্বে।

গরমে ভারি কারুকাজ ও নকশা করা ব্লাউজ এড়িয়ে যাওয়া ভালো। ছবি: রঙ বাংলাদেশহাল ফ্যাশনে যা চলছে

এখন অরগাঞ্জা শাড়ির খুব চাহিদা। স্বচ্ছ প্রকৃতির এ শাড়ির সঙ্গে ডিপনেক ব্লাউজের চেয়ে হাই নেক বা বোটনেক ব্লাউজ বেশি মানানসই।

শুধু ব্লাউজই নয়, কুর্তি কিংবা অন্যান্য পোশাকের ক্ষেত্রেও বোট নেক দারুণ মানিয়ে যায়। শাড়ির রঙের থেকে একেবারে বিপরীত রঙের একটি বোট নেক ব্লাউজ পরলে ভালো লাগবে। যেহেতু এই ব্লাউজের গলায় কোনো কাজ থাকে না, তাই হাতায় চওড়া পাড় বা লেসের নকশা থাকতে পারে।

সিল্ক বা টিস্যু সিল্ক শাড়ির সবসময়ই আবেদন রয়েছে। এমন শাড়ির সঙ্গে চলতি ধারার থ্রি কোয়ার্টার পাফ স্লিভ খুব ফ্যাশনেবল লাগবে। জেনজিরা এই হাতার শার্ট বা টপসও অনায়াসে শাড়ির সাথে পরে ফিউশন লুক তৈরি করছে আজকাল। 

ছোট হাতার ব্লাউজের সঙ্গে জ্যাকেট স্টাইলের ব্লাউজ পরতে পারেন। অষ্টমী বা নবমীর রাতে দাওয়াতে এমন ব্লাউজ আভিজাত্য তৈরি করবে। তবে খুব গরম পড়লে এ ধরনের ব্লাউজ না পরাই ভালো। ভারি কারুকাজ ও নকশা করা ব্লাউজও এড়িয়ে যাওয়া ভালো। 

স্বাচ্ছন্দ্যবোধ করলে হল্টার নেক, অফ শোল্ডার ইত্যাদি নকশার ব্লাউজও পরে দেখতে পারেন এবারের পূজায়।  

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর