তামান্না ভাটিয়ার মতো এই ঈদে সেজে উঠতে পারেন আপনিও

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৭:০০ পিএম

ফ্যাশনের দুনিয়ায় আবারও নজর কাড়লেন তামান্না ভাটিয়া। তার মনোমুগ্ধকর গোলাপি শাড়িটি বসন্তের আবহকে একদম নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। যা এই মৌসুমের জন্য আদর্শ অনুপ্রেরণা হতে পারে।

‘ওডেলা ২’ ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী তামান্না ভাটিয়া একের পর এক দুর্দান্ত লুক দিচ্ছেন। ওয়েস্টার্ন হোক বা এথনিক, প্রতিটি লুকেই তিনি অসাধারণ লাগছেন। আর শাড়ির মতো ক্লাসিক পোশাকের মাধ্যমে বসন্ত ও গ্রীষ্মের আবেদন আরও উজ্জ্বল হয়ে ওঠে।

বসন্তের জন্য একদম পারফেক্ট একটি লুক নিয়ে হাজির হয়েছেন তিনি। পরেছিলেন টোরানি ব্র্যান্ডের ‘রানি হারিণী’ জর্জেট শাড়ি। ঝুলির কালেকশন থেকে নেওয়া এই শাড়িটির দাম ভারতীয় মুদ্রায় ১৯,৫০০। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওহ, নারীত্বের শক্তি!’

বাতাসে ভেসে বেড়ানোর মতো হালকা, আর উজ্জ্বল রঙের এই শাড়িটি গ্রীষ্মের জন্য একদম ঠিকঠাক। বিলাসবহুল জর্জেট কাপড়ে ডিজিটালি প্রিন্ট করা মনোমুগ্ধকর ফুলের নকশা এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তামান্না তার শাড়ির সঙ্গে পরেছিলেন স্টাইলিশ স্লিভলেস ব্লাউজ। যা শাড়ির মোহকে আরও বাড়িয়ে দিয়েছে।

তামান্নার লুক ছিল একেবারেই মিনিমাল, তবে ক্লাসি। গলায় ছিল একটি পার্ল চোকার, কানে স্টাড ইয়াররিং, আর স্টাইল করা চুল ছিল খোলা। আপনিও এই ঈদে পরতে পারেন তামান্নার মতো জর্জেট শাড়ি। আর সেজে উঠতে পারেন মিনিমাল লুকে।

এদিকে, ছবির প্রচারে টোরানির আরেকটি লুকেও দেখা গেছে তামান্নাকে। সমার ২০২৫ কালেকশনের একটি কুর্তা সেট পরেছিলেন তিনি, সঙ্গে ছিল ম্যাচিং হ্যান্ডব্যাগ। লুকে ভারসাম্য আনতে তার চুল ছিল নিখুঁতভাবে বাঁধা লো বান, আর কানে ছিল রুপোর ঝুমকা। এককথায়, পারফেক্ট সামার ফ্যাশন।

জর্জেট শাড়ির ইতিহাস

জর্জেট একধরনের হালকা, ট্রান্সপারেন্ট ও ক্রেপ ফিনিশড কাপড়। যার নামকরণ করা হয়েছে ২০ শতকের ফরাসি ফ্যাশন ডিজাইনার জর্জেট দে লা প্লান্তের নামে। চিফনের মতো হলেও জর্জেট তুলনামূলক বেশি টেক্সচারড। ১৯২০ সালে ভারতীয় রাজবংশের নারীদের হাত ধরে জর্জেট শাড়ির জনপ্রিয়তা শুরু হয়।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
দেশের স্থাপত্য খাতের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ) ২০২৬–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর