নারীদের নানা পোশাকের প্রতি আকর্ষণ বা পছন্দ থাকলেও শাড়ির আবেদন কিন্তু কমেনি এতটুকু। তাই ঈদকে সামনে রেখে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট নিয়ে এসেছে শাড়ির বৈচিত্র্যপূর্ণ ডিজাইনের একটি বড় আয়োজন। নিজস্ব উইভিং ডিজাইনে মোটিফের ব্যবহার, রঙের সমন্বয় এবং ভ্যালু এডিশনে নানা মিডিয়ার ব্যবহার সকলের দৃষ্টি কাড়বে। এক সংবাদ বিজ্ঞপ্তি এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কটন, সিল্ক, হাফ সিল্ক, অরগাঞ্জা, টাঙ্গাইল কটন, টাঙ্গাইল হাফ সিল্ক এবং কোটা কটন ফেব্রিকে প্রাধান্য থাকবে। শাড়ির আঁচল, কুচি, জমিন ও পাড়ে রয়েছে ভিন্নতা। জমকালো আয়োজনের অনুষ্ঠানে অনিন্দ্যরূপে নিজেকে সাজাতে শাড়ির আঁচল, পাড় ও জমিনে স্ক্রিন প্রিন্টের সাথে এমব্রয়ডারি ও কারচুপির কাজ করা হয়েছে। একই রঙের নানান শেডের আঁচল ও পাড়ে ভারী স্ক্রিন প্রিন্টের সাথে এমব্রয়ডারি, কারচুপি ও মিরর বসানো হয়েছে শাড়িগুলোতে। এগুলো একদিকে যেমন পার্টি উপযোগী সেই সাথে উৎসবমুখী। আবার ভারী আঁচল এবং পাড়ে প্রিন্ট ও এমব্রয়ডারির কাজ করা শাড়িও দিবে পার্টি লুক। ঈদে দিনের বেলায় স্বস্তি বা আরামদায়ক মানেই সুতি শাড়ি অথবা তাঁতের সুতি শাড়ি। রাতে সিল্ক, হাফ সিল্ক কিংবা অরগাঞ্জা পরা যেতে পারে।

মুঘল আর্ট, ফ্লোরাল, জামদানি, কাঁথা স্টিচ, ট্র্যাডিশনাল, ট্রাইবাল, ইক্কত, পেইসলে, জিওমেট্রিক, ইজিপশিয়ান, টার্কিশসহ মিক্সড মোটিফের উপস্থাপনা ও নানা মিডিয়ার ব্যবহারে থাকবে নিপুণতা। মেরুন, ম্যাজেন্টা, পার্পল, রিগ্যাল পার্পল, ল্যাভেন্ডার, নেভী, স্কাই, হোয়াইট, পার্ল হোয়াইট, কফি, বার্গান্ডি, কোরা, জাভা গ্রিন, টারকুইশ ছাড়াও আরও অন্যান্য শেড নিয়ে ডিজাইন করা বর্ণিল শাড়িগুলো পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন।
উজ্জ্বল রঙ, কনট্রাস্ট কম্বিনেশনে করা সবার জন্য উপযোগী এবং উৎসবমুখী। এ আয়োজনে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্ট, ব্লক প্রিন্ট কারচুপি করা শাড়িগুলো অনন্য। যা পাওয়া যাবে ২ হাজার টাকা থেকে ৮ হাজার টাকায়। আর তাঁতের শাড়ি মিলবে ১ হাজার টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকার।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজনের শাড়ি কিনতে পারেন সাশ্রয়ী দামে। এছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে যেকোনো পণ্য।


ভিনটেজ নিউজপেপার প্রিন্ট ব্লেজার স্যুটে কারিনা কাপুর
