হাই হিল প্রথমে পুরুষদের জন্যই বানানো হয়েছিল, আশ্চর্য লাগছে?

আজ হাই হিল মানেই যেন নারীদের ফ্যাশনের এক অবিচ্ছেদ্য অংশ। রেড কার্পেট, হাই ফ্যাশন বা গ্ল্যামার প্রতীক হয়ে উঠেছে যেন এই হিল। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন গল্প। হাই হিল একসময় ছিল পুরুষদের জন্য তৈরি জুতা।

আপডেট : ১৯ মে ২০২৫, ০৮:৫৯ পিএম

আজকে হাই হিল শুনলেই চোখের সামনে ভেসে ওঠে লাল গালিচা, গ্ল্যামার আর নারীদের ঝলমলে সাজ-পোশাক। কিন্তু জানেন কি, একসময় এই হাই হিল ছিল শুধুই পুরুষদের জন্য? তাও আবার রাজা-বাদশাহ থেকে শুরু করে ঘোড়সওয়ারদের ব্যবহারিক দরকারে।

১৫শ শতকের পারস্যে হাই হিলের সূচনা। পার্সিয়ান ঘোড়সওয়াররা হিল পরতেন যেন স্টিরাপে পা শক্তভাবে আটকে থাকে। যুদ্ধের ময়দানে তা দিত বাড়তি সুবিধা। সাজগোজের জন্য নয়, বরং যুদ্ধ ও নিয়ন্ত্রণের জন্য ছিল সেই হিলের প্রয়োজন।

পুরুষদের জন্য যে হাই হিল তৈরি হয়েছিল সেটি অনেকটা এমন। ছবি: এক্স হ্যান্ডেল থেকে

পারস্যের সাংস্কৃতিক প্রভাব যখন ইউরোপে ছড়িয়ে পড়ে, তখন ইউরোপীয় অভিজাত পুরুষরাও হিল পরা শুরু করেন। কারণ ছিল একটাই। নিজেকে আরও লম্বা, ক্ষমতাশালী ও প্রভাবশালী দেখানো। হিল হয়ে ওঠে উচ্চবিত্তদের স্ট্যাটাস প্রতীক।

নারীরাও পিছিয়ে ছিলেন না। রেনেসাঁ যুগে ইতালির ভেনিসে অভিজাত নারীরা পরতেন ‘চোপিন’ নামের বিশাল উঁচু প্ল্যাটফর্ম হিল। এতটাই উঁচু যে হাঁটতে হলে পাশে রাখতে হতো দাসী বা সহকারী, শুধুমাত্র তাদের ব্যালেন্স ধরে রাখার জন্য।

তবে হাই হিলের ইতিহাসে সবচেয়ে নাটকীয় মোড় আসে ফ্রান্সে, ১৭শ শতকে। রাজা লুই চতুর্দশ হিলকে রীতিমতো রাজকীয় পরিচয়ের প্রতীক বানিয়ে ফেলেন। তিনি পরতেন লাল সোলের হিল। সেই সাথে তিনি সবাইকে জানিয়ে দেন, এই ধরনের হিল কেবল রাজপরিবারের সদস্যরাই পরতে পারবেন। এই লাল সোলই পরবর্তী সময়ে হয়ে ওঠে ফ্যাশনের আইকন। যার অনুপ্রেরণায় তৈরি হয় আজকের ‘ক্রিশ্চিয়ান লুবুতাঁ’ ব্র্যান্ডের বিশ্বখ্যাত হাই হিল।

হাই হিলের এই যাত্রা কেবল ফ্যাশনের নয়। এ যেন এক সমাজ, রাজনীতি ও পরিচয়ের ইতিহাস। যুদ্ধের ময়দান থেকে রাজপ্রাসাদ, সেখান থেকে ফ্যাশন শো আর রূপকথার রাজকন্যার পায়ে। এক কথায় বলা যায়, হিলের পথচলা বেশ রোমাঞ্চকর ও বৈচিত্র্যময়।

তাই যখন আপনি হাই হিল পরেন, শুধু সৌন্দর্য নয়, ভাবুন তার সেই ঐতিহাসিক শিকড়ের কথা। হাই হিল যেন একজোড়া জুতার মধ্যেই লুকিয়ে থাকা শত শত বছরের গল্প।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
দেশের স্থাপত্য খাতের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ) ২০২৬–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর