মুগ ডালের লাড্ডু

আপডেট : ০২ জুন ২০২৫, ০৩:৪৯ পিএম

বিভিন্ন স্বাদের লাড্ডু কমবেশি সবাই খেয়ে থাকেন। কিন্তু মুগ ডালের লাড্ডু কি খাওয়া হয়েছে? যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে এই লাড্ডু তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। লাড্ডু রেসিপি পাঠিয়েছেন সানজিদা বিনতে হাফিজ।

উপকরণ

মুগ ডাল ১ কাপ, চিনি হাফ কাপ, অরেঞ্জ ফুড কালার, কিচমিচ, কাজু ও কাঠ বাদাম, গুড়ো দুধ, সয়াবিন তেল, ঘি, এলাচ, পানি।

প্রস্তুত প্রনালী

প্রথমে ১ কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে পরিস্কার করে ভিজিয়ে রাখুন। ১৫ মিনিট পর ভাল করে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভাল করে গরম করে নিন। এখন গরম তেলে ব্লেন্ড করা ডালের মিশ্রণটা ছোট ছোট বড়ার মতো শেপ দিয়ে হালকা লাল করে ভেজে নিন। এবার বড়াগুলো ঠান্ডা হয়ে আসলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে দানা দানা ভাবে।

এবার একটি প্যানে হাফ কাপ চিনি, সামান্য অরেঞ্জ ফুড কালার এবং ১ কাপ পানি দিয়ে ভাল করে জাল দিয়ে সিরা তৈরি করে তাতে ডালের মিশ্রণটি দিয়ে ভালো করে মিক্স করে নিন। নামানোর আগে কিচমিস ও কুচি করে কাটা বাদাম দিয়ে ভালো ভাবে নেড়ে ২ চামচ ঘি, ২ চামচ গুড়ো দুধ ও  সামান্য এলাচ গুড়া ছিটিয়ে নামিয়ে নিন। এরপর গরম গরম অবস্থাতেই  হাতের তালুতে হালকা ঘি লাগিয়ে ছোট ছোট গোল করে বানইয়ে নিলেই তৈরি হবে মুগ ডালের মিহি দানা লাড্ডু।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর