ঘরেই বানান পাউন্ড কেক

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:৪৬ পিএম

পাউন্ড কেক সকালে নাস্তায় কিংবা বিকেলে চায়ের সঙ্গে খাওয়া হয়। এই কেক বানাতে খুব বেশি উপকরণ ব্যবহার করতে হয় না। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই কেক বানানো যায়। কেকের উপকরণ ও কেক বানানোর সময় তাপমাত্রা ঠিক থাকলে এই কেক খেতে সুস্বাদু হয়। মজাদার এই কেকের রেসিপি দিয়েছেন ফাহমিদা কবির।

উপকরণ

মাখন ২০০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, ডিম ৪টা, ময়দা ২০০ গ্রাম, বেকিং পাউডার ১ চা চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ। চাইলে ২ চা চামচ তরল দুধ ব্যবহার করতে পারেন। এতে কেক নরম হবে।

পাউন্ড কেক। ছবি: ফাহমিদা কবির

প্রস্তুত প্রণালি

প্রথমে ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে রাখুন। এবার একটা কেক মোল্ডে হালকা মাখন ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিন বা বেকিং পেপার দিন। নরম মাখনে চিনি দিয়ে ভালোভাবে বিট করুন যতক্ষণ না হালকা ও ক্রিমি হয়ে আসে (৫-৭ মিনিট)। এরপর এক এক করে ডিম দিন। প্রতিটি ডিম দেওয়ার পর ভালোভাবে বিট করুন। এবার ময়দা, বেকিং পাউডার, মিশিয়ে আলাদা একটা বাটিতে নিন।

ময়দার মিশ্রণ ধীরে ধীরে মাখনের মিশ্রণে দিন এবং ভ্যানিলা এসেন্স দিয়ে হালকা হাতে মেশান। চাইলে অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটা একটু স্মুথ করে নিতে পারেন। ব্যাটারটি মোল্ডে ঢেলে ওভেনে ৪৫–৫০ মিনিট বেক করুন। ঠান্ডা হলে মোল্ড থেকে খুলে মজাদার পাউন্ড কেক কেটে পরিবেশন করুন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর