ছোট ফ্ল্যাটেও বানাতে পারেন ওপেন কিচেন

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০১:৩০ পিএম

ওপেন কিচেন দেখতে কিন্তু বেশ লাগে। তবে এধরনের কিচেনের কথা শুনলেই মনে হবে বড় ফ্ল্যাটের কথা। অনেকের ধারণা, বড় ফ্ল্যাট বা বাড়ি ছাড়া ওপেন কিচেন একেবারেই সম্ভব নয়। আসলেই কি তাই? একদমই নয়। কিছু উপায় জানা থাকলে, ছোট ফ্ল্যাটেও শখের এই কিচেন করতে পারবেন।

কীভাবে সাজাবেন আপনার ওপেন কিচেন? রইল টিপস

রান্নাঘরে হালকা রঙের ক্যাবিনেট নয়। ব্যবহার করুন উজ্জ্বল রঙের সানমাইকা। মেরুন, বেগনি, সবুজের মতো বাহারি রঙের সানমাইকা ভোল বদলে দেবে আপনার রান্নাঘরের।

বসার ঘর কিংবা বেড রুমে আমরা নানা রকম লাইট লাগায়। এবার হেঁশেলকেও সাজিয়ে তুলতে পারেন এসব লাইট দিয়ে। কারণ আলো অন্দরসজ্জার গুরুত্বপূর্ণ উপকরণ। তাই রান্নাঘরে আলো নিয়ে খেলা করলে দেখতে বেশ ভালো লাগে।

গ্যাসের স্ল্যাব এবং দেওয়ালে টাইলসের বদলে কালো মার্বেলের ব্যবহার করতে পারেন। এতে ঘরের আভিজাত্য ফিরে পাবে।

রান্নাঘরের মেঝেতেও বদল আনতে পারেন। হেঁশেলে কাঠের মেঝে বেশ ভাল মানায়। আর খুব বেশি খরচ করতে না চাইলে, কাঠের ট্রেক্সারযুক্ত ম্যাটও ব্যবহার করতে পারেন।

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। সনাতন ধর্মের ঐতিহ্যে বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। দেবী দুর্গাকে ‘কুমারী’ বা পবিত্র হৃদয়ের এক কুমারী বালিকার রূপে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।
বিশ্বের বিভিন্ন দেশের শেফদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব শেফস সোসাইটিসের (ওয়ার্ল্ডশেফস) ন্যাশনাল মেম্বারশিপ পেয়েছে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন (বিসিএফ)। এ সদস্যপদের ফলে বাংলাদেশের...
গোয়াংজু যাওয়ার আগে সবাই একটা ভুল করে। ভুলটা হলো, তারা ভাবে চীনে যাচ্ছে। আসলে তারা যাচ্ছে একটা বিশাল বাজারের ভেতরে। এই পার্থক্যটা বুঝতে আমার তিন দিন লেগেছিল। ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে তখন অবশ্য এসব...
ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। জাতীয় পর্যায়ে প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। একে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর