মডিউলার কিচেনের জন্য ৬ গুরুত্বপূর্ণ অনুষঙ্গ 

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১১:৪৩ এএম

নাগরিক ব্যস্ত জীবনকে সহজ করার জন্য ইদানীং মডিউলার কিচেনের কদর বেড়েছে। এ ধরনের রান্নাঘরে যেমন দ্রুত রান্না করা যায়,  তেমনি কষ্টও কম হয়। 

মডিউলার কিচেনে স্টোভ, সিঙ্ক, ক্যাবিনেট সব এক লেভেলে থাকে। ফলে আলাদা করে থালাবাসন, মশলাপাতির কৌটা গুছিয়ে রাখার ঝামেলা থাকে না। তাছাড়া এই রান্নাঘরে একাধিক মানুষ একসঙ্গে কাজ করতে পারে, এতে কাজে গতি এবং মানসিক প্রশান্তি আসে। 

এই কিচেনের অন্যতম বৈশিষ্ট্য আধুনিক সরঞ্জামাদি। আধুনিক হোম অ্যাপ্লায়েন্স আপনার রান্নার সময়টাকে উৎপাদনশীল করে তুলবে। এতে আপনার জন্য নতুন নতুন রেসিপিও বানানোও সহজ হবে। 

আজ জানাব মডিউলার কিচেনের জন্য গুরুত্বপূর্ণ এমন ছয়টি হোম অ্যাপ্লায়েন্সের কথা।  

মাল্টি-বার্নার চুলা

প্রচলিত ডাবল বার্নারের চুলার চেয়ে এই চুলা অনেক বেশি সময় সাশ্রয়ী। একই সময়ে একাধিক পদ রান্নায় আপনার সময় বাঁচাবে। আধুনিক এই গ্যাসের চুলা পরিষ্কার, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনায় লাগবে কম সময়। 

একই সময়ে একাধিক আইটেম রান্না করা যায় এ চুলায়। ছবি: ফ্রিপিক

তাই রান্নাঘরকে স্মার্ট লুক দিতে কাউন্টারটপে বসান মাল্টি-বার্নার চুলা।

মাল্টি-পারপাস ফ্রিজ

মডিউলার কিচেনের মধ্যেই থাকবে রেফ্রিজারেটর। ছবি: ফ্রিপিক

বাজারে আজকাল ডাবল ডোর ফ্রিজের দারুণ কাটতি। সম্পূর্ণ ফ্রিজ না খুলে আলাদা ফ্রিজারে প্রবেশ করার অপশন রয়েছে এখানে। এর মাল্টি-পারপাস বৈশিষ্ট্যের মধ্যে আরও রয়েছে তাপমাত্রা কাস্টমাইজেশন, ফ্লেক্সিবল কম্পার্টমেন্ট, ফুড জোন এবং পাওয়ার-সেভিং অপশনের সুবিধা। রান্নাঘরের দেয়ালের রঙের সঙ্গে মিলিয়ে একপাশে রেখে দিতে পারেন মাল্টি-পারপাস ফ্রিজার। চাইলে কিচেন ক্যাবিনেটের সঙ্গেও লাগিয়ে নিতে পারেন।

ডিশওয়াশার

রান্না করতে ভালোবাসলেও এঁটো থালাবাসন ধোয়া অনেকেরই সবচেয়ে অপছন্দের কাজ। আধুনিক ডিশওয়াশার এক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠতে পারে। আপনার মডুলার কিচেনের জন্য স্থান এবং প্রয়োজন অনুসারে একটি পূর্ণ-আকারের ডিশওয়াশার বেছে নিন।

মডিউলার কিচেন ডিজাইন করার সময়ই কিচেনের পাশে আলাদা একটি স্পেস রাখবেন ডিশওয়াশার রাখার জন্য। নইলে থালাবাসন নিয়ে বারবার আসা-যাওয়া করতে করতে সময় যেমন নষ্ট হবে, তেমনি ধোয়া বাসন থেকে পানি পড়ে মেঝে হবে পিচ্ছিল।

মাইক্রোওয়েভ

মাইক্রোওয়েভ একটি মাল্টি-ফাংশনাল ডিভাইস। শুধু খাবার গরম করতেই নয়, কেক বেক করতে, খাবার রান্না করতে, গ্রিল করতে, পিজ্জা তৈরি করতেও এই যন্ত্রটি সহায়ক। এর মধ্যে খাবার প্রস্তুত হতে দিয়ে আপনি অন্য যেকোনো কাজ চালিয়ে যেতে পারেন।

কিচেন কেবিনেটে সহজেই রাখতে পারেন মাইক্রোওয়েভ। ছবি: ফ্রিপিক

মাইক্রোওয়েভ মডিউলার কিচেনের কাউন্টারটপে রাখতে পারেন, কিংবা কিচেন কেবিনেটে বা কাউন্টারের নিচে একটি মাইক্রোওয়েভ ড্রয়ার তৈরি করা যায়।

কিচেন হুড

ধোঁয়াবিহীন রান্নাঘরের জন্য আমাদের দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে কিচেন হুডের ব্যবহার। রান্নাঘর সাধারণত অনেক গরম হয়ে থাকে। আবার তেল চিটচিটে ভাবের জন্য রান্নাঘরের পরিবেশও নোংরা হয়ে ওঠে। এসব সমাধানের জন্য মডিউলার কিচেনের একটি অপরিহার্য অংশ কিচেন হুড। আপনার চাহিদা এবং চুলার আকার অনুযায়ী কিচেন হুড কাস্টমাইজ করে নিতে পারবেন। 

বৈদ্যুতিক কেটল

সহজে গরম পানীয় এবং খাবার উপভোগ করার সুবিধা দেবে ইলেকট্রিক কেটল। ছবি: ফ্রিপিক

দিনের মধ্যে যাদের একাধিকবার চা-কফি পানের অভ্যাস রয়েছে, তাঁদের জন্য ইলেকট্রিক কেটল দারুণ এক অনুষঙ্গ। চা, কফির পাশাপাশি চটজলদি হট চকোলেট, স্যুপ বা ইনস্ট্যান্ট নুডলস তৈরির মতো বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। দিনের যেকোনো সময় দ্রুত এবং সহজে গরম পানীয় এবং খাবার উপভোগ করার সুবিধা দেবে আধুনিক এই অ্যাপ্লায়েন্সটি। 

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর