ঘরের মধ্যেও হতে পারে ফলের গাছ

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৩:৪৫ পিএম

কেউ কখনো দেখেছেন, রান্নাঘরে সুন্দর একটা লেবুর গাছ? কিংবা পাত্রে রাখা কমলার গাছ জানালার পাশে ঝলমল করছে? অনেকেরই মনে প্রশ্ন হয়, এটা কি সত্যিই সম্ভব? ঘরের ভিতরে ফলের গাছ লাগিয়ে ফল পাওয়া যায়?

উদ্ভিদ বিশেষজ্ঞরা বলছেন, ঠিক যত্ন নিলে ঘরের মধ্যে ফলের গাছ লাগানো সম্ভব এবং ফল পাওয়া যায়।

কোন ফলের গাছ ঘরের জন্য ভালো?

সাধারণ গাছ মাটির নিচে শিকড় বাড়িয়ে বড় হয়। তাই পাত্রে ছোট গাছ বড় হওয়া কঠিন মনে হতে পারে। কিন্তু বিশেষ করে বামন বা আধা-বামন ধরনের সাইট্রাস গাছ পাত্রে ভালো হয়। লেবু, লাইন ও কমলার গাছ ঘরের জন্য খুব ভালো। তবে তার জন্য দরকার বাড়িতি যত্ন।

ঘরে ফলের গাছ লাগালে যা খেয়াল রাখা জরুরি

বেশি সূর্যালোক দিন: গাছকে দিনে ৮ থেকে ১২ ঘণ্টা সরাসরি রোদ লাগবে। জানালার কাছে রাখুন বা আলোর জন্য গ্রোথ লাইট ব্যবহার করুন।

পানি ঠিক মতো দিন: মাটি শুকিয়ে গেলে পানি দিন। খুব বেশি পানি দেবেন না, মাটি ভিজে থাকলে গাছ মারা যেতে পারে।

পরাগায়ণ করুন: কিছু গাছ নিজে থেকে ফল দেয়, আবার কিছুতে হাত দিয়ে পরাগায়ণ করতে হয়। পোকামাকড় থাকলে তারা সাহায্য করে।

সার দিন: প্রতি মাসে চার থেকে ছয় সপ্তাহ পর বিশেষ সাইট্রাস সার দিন।

কতদিনে ফল পাবেন?

ঘরের গাছ ফল দিতে কিছু বছর সময় নিতে পারে। বাইরের গাছের মতো ফলের পরিমাণ বেশি হবে না। কিন্তু যখন ফল দেবে, তখন ভালো লাগবে। ধৈর্য্য ধরে যত্ন নিলে ঘরের গাছ ফল দেবে।

আপনার ঘরেও চেষ্টা করে দেখুন, হয়তো আপনার নিজস্ব একটা ছোট ফলের বাগান হবে!

তথ্যসূত্র: টাইমস নাও, রিয়েল সিম্পল

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর