ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি? দাম্পত্যে সুখ ফেরাতে ৪ টিপস

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০১:৫৭ পিএম

দাম্পত্যে সুখ অটুট রাখতে দুজনের মধ্যে সঠিক বোঝাপড়া খুব জরুরি। আর এই বিষয়টি স্বামী-স্ত্রী দুজনকেই বুঝতে হবে। আপনাদের মধ্যে যদি সঠিক বোঝাপড়া না থাকে, তবে সম্পর্ক খারাপ হতে বেশি সময় লাগবে না। আর সংসারে প্রতিদিনই অশান্তি লেগেই থকবে। তাই সতর্ক হন, আর মেনে চলুন এই ৪ টিপস। দেখবেন সম্পর্কে ভালোবাসা ঠিক ফিরেছে।

সংসারের দাম্পত্যে সুখ অটুট রাখতে দুজনেরই প্রচেষ্টা থাকে। তবে এটাও ঠিক যে, সব পরিবারেই কম-বেশি ঝগড়া বা মতবিরোধ হয়। কিন্তু দেখার বিষয় হলো- কে বা কারা সেটি দ্রুত সমাধান করতে পারে। ঠিক এই কারণেই, দুজনের মধ্যে বোঝাপড়া জরুরি। অনেকে আবার চেষ্টা করেও সমাধান করতে পারেন না। হয়তো আপনাদের মধ্য়ে যোগাযোগে কোনো কমতি থেকে যাচ্ছে। তাই সমস্যা থেকেই যাচ্ছে বা বাড়ছে। হতাশ হওয়ার কিছুই নেই, এই ৪ টিপস হয়তো আপনার সমস্যার কিছুটা সমাধান দেবে।

ধৈর্য ধরার বিকল্প নেই
কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু হলে ধৈর্য ধরতে হবে, খুব সহজে অশান্ত হবেন না। মনে রাখতে হবে, এই সময়ে ধৈর্যই আপনাদের প্রধান শক্তি। তাই সেটিকে কাজে লাগান। সঙ্গীর কোনো বিষয় যদি আপনার অপছন্দ হয়, তবে বিষয়টি নীরবে পর্যবেক্ষণ করুন। তারপর একটু শান্ত হলে, আপনার মনের কথা সঙ্গীর সামনে সহজে বিশ্লেষণ করুন। দোষারোপ না করে, বুঝিয়ে বলুন। তাঁর কোন কথাটি আপনার খারাপ লেগেছে সেটি বলুন। দেখবেন সেও ভুল বুঝতে পারবে। এতে আপাদের সম্পর্কও ভালো থাকবে। পারিবারিক অশান্তিও কমে আসবে।

সঙ্গীকে সময় দিন
সম্পর্কে মাঝেমধ্যে টানাপোড়েন আসতেই পারে, এতে হতাশ হওয়ার দরকার নেই। ধৈর্য্য ধরাই এই সময় বুদ্ধিমানের কাজ। যদি এই সময় আপনার ধৈর্যচ্যুতি হয়, তবে সম্পর্কে আরো জটিল হবে। এমনকি সংসারে অশান্তি চরমে পৌঁছতেও খুব বেশি সময় লাগবে না। এই পরিস্থিতিতে একে অপরের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। নিজেদের একটু সময় দিন। পরিস্থিতি স্বাভাবিক হলে একে অপরের কাছাকাছি থাকুন।

অন্যভাবে বোঝানোর চেষ্টা করুন
সঙ্গীর কোনো বিষয় আপনার অপছন্দ হতেই পারে। কিন্তু সেটা তখনই বলতে যাবেন না। মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন। তাই আপনার শান্ত থাকতেই হবে। পরে তাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করুন। দেখবেন সম্পর্কটা আবার আগের মতো সরল হয়ে উঠবে।

ভালোবাসা প্রকাশের বিকল্প নেই
আপনার সঙ্গীর প্রতি ভালোবাসার প্রকাশ করতে তো ক্ষতি নেই। তাহলে সেদিকে কেন নজর ফেরাচ্ছেন না? মনে রাখবেন, যে কোনো পরিস্থিতিতে অশান্তি নিয়ন্ত্রণে আনতে ভালোবাসাই একমাত্রা হাতিয়ার। আর আপনাদের সম্পর্ক ঠিক রাখতেও এটির ভূমিকা চিরন্তন।
এই টিপসগুলো মেনে চলুন। দেখবেন এতে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। আর দাম্পত্যে অটুট থাকবে ভালোবাসা। এমনকি অশান্তি-ঝগড়া মুছে গিয়ে সংসারে ফিরবে সুখ।

তথ্যসূত্র: কে লাভ, ফরচুন, গটমেন ইনস্টিটিউট

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর