অন্যকে নয়, আগে নিজেকে ভালোবাসতে শিখুন

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:৪৭ পিএম

শ্রদ্ধা, আনুগত্য, যোগাযোগ, বোঝাপড়া এবং বিশ্বাসের সমন্বয়ে দু’জন মানুষের মধ্যে সুস্থ এবং নিরাপদ সম্পর্ক গড়ে ওঠে। এজন্য দু’জন মানুষের পক্ষ থেকেই চেষ্টা করতে হবে। কিন্তু অন্যকে ভালোবাসতে গিয়ে আমাদের মধ্যে অনেকেই নিজেকে ভালোবাসার কথা ভুলে যাই!

নিজেকে যখন ভালোবাসবেন, তখন নিজের ভালো-মন্দ সম্পর্কে গভীরভাবে জানতে পারবেন। কোথায় উন্নতি দরকার, কী করলে নিজেকে আরো একটু ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন, তা বুঝতে পারবেন। সব মিলিয়ে আপনার চারপাশকেও অন্যরকম সুন্দর করে তুলবে। 

অন্যকে ভালোবাসলে মনে প্রত্যাশার জন্ম নেয়, একপ্রকার চাপ থাকে। কিন্তু নিজেকে ভালোবাসার জন্য কোনো প্রত্যাশা লাগে না। নিজেকে ভালোবাসলে ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে ওঠা যায়। যেকোনো সমস্যা সমাধানের সময় সবার আগে জানতে হয় যে, আমরা আসলে কী সমাধান করতে চাচ্ছি। আত্ম-প্রতিফলন আমাদের সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে সাহায্য করে।

আত্ম-প্রতিফলনের ফলে আমরা নিজেদের ত্রুটি এবং অপূর্ণতাগুলো চিনতে পারি। নিজের সাথে বোঝাপড়া ভালো হয়। আপনি যখন নিজের ভুলগুলো সম্পর্কে অবগত থাকবেন, তখন আন্তরিকভাবে ভুল স্বীকার করার ক্ষমতাও অর্জন করবেন। মনে রাখবেন, ভুল স্বীকার এবং তার জন্যে ক্ষমা প্রার্থনা শক্তিমানেরাই করে থাকেন; এমন চর্চা আপনার সম্পর্কগুলোকে আরও দৃঢ় করবে।

অন্যের পছন্দকে প্রাধান্য দিতে গিয়ে কখনো কখনো নিজের ইচ্ছাগুলোকে ভুলে যাই আমরা। আমাদের কাছে নিজেকে প্রাধান্য দেওয়ার অর্থ হয়ে দাঁড়ায় স্বার্থপরতা। অথচ নিজেকে ভালো রাখতে চাইলে নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দেওয়া খুব জরুরি। নিজেদের চিন্তাভাবনা, অভিমত এবং ইচ্ছার প্রতিফলন ঘটালে, অন্যের সাথে আরও ভালোভাবে যোগাযোগের পথ তৈরি হয়।

সবচেয়ে বড় কথা, আত্মোন্নয়নের জন্য নিজেকে জানা, বোঝা এবং ভালোবাসার প্রয়োজন। নিজের ভালো-মন্দ বুঝে গেলে দিনশেষে আপনিও বুঝবেন,  আপনাকে কে সত্যিকারের ভালোবাসে! 

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর