ব্যস্ততার মাঝেও যেভাবে সন্তানকে সময় দেবেন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম

কর্মব্যস্ততার এই যুগে সবকিছু সামলে একটুখানি সময় বের করা কঠিন হয়ে উঠছে। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে তাঁর নিজের সন্তানটি। এই কারণে  সন্তানের সঙ্গে আপনার বন্ডিং নেই বললেই চলে। জেনে নিন ব্যস্ততার মাঝেও কীভাবে সন্তানের সঙ্গে মজবুদ করবেন বন্ধুত্ব। রইল টিপস।

নিত্যপণ্যের উদ্ধগতিতে সংসার চালাতে হিমশিম খেতে হয় অনেকেরই। তাই তো স্বামী-স্ত্রী দুজনেই বেশিরভাগ ক্ষেত্রেই কর্মরত থাকেন। তাঁদের সিংহভাগ সময় যায় অফিস বা নিজেদের কাজে। তাই ইচ্ছে থাকলেও সন্তানকে বেশি সময় দিতে পারেন না। যার ফলে ছোট্ট সোনার সঙ্গে মানসিক বন্ধন পোক্ত হয় না। ধীরে ধীরে সে মা-বাবার থেকে দূরে চলে যায়। নিজের ভালো-মন্দ কিছুই যেন বাবা-মার সঙ্গে ভাগ করে নেয় না। সমস্যা এতদূর গড়িয়ে যাওয়ার আগেই সাবধান হতে হবে। যত দ্রুত সম্ভব সন্তানের সঙ্গে বন্ডিং বাড়াতে কাজে লেগে পড়ুন।

রাতে বাড়িতে ফিরে সময় দিন
সারাদিন অফিস করে ক্লান্ত থাকবেন, এটাই স্বাভাবিক। তারপরও রাতে বাড়ি ফিরে অবশ্যই সন্তানের সঙ্গে সময় কাটান। ছোট্ট এই কাজটা করলেই তার সঙ্গে আপনাদের বন্ডিং দৃঢ় হবে। সে বুঝতে পারবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। দেখবেন সে আপনার সঙ্গে নিজের ভালো-মন্দ ভাগাভাগি করতে শুরু করেছে। বাবা-মা হিসাবে আপনার আর কী চাওয়া থাকতে পারে বলুন!

নিজের কথা বলুন
বাড়িতে ফিরে সন্তানকে নিজের সারাদিনের কর্মকাণ্ডের কথা বলুন। আপনি কীভাবে অফিস গেছেন, কী কী কাজ করেছেন, কী ভাবে ফিরেছেন– সবই। তাহলে দেখবেন সেও আপনাকে নিজের সারাদিনের সব ঘটনা বলবে। তার কথা শোনার পর প্রয়োজন মনে হলে পরামর্শও দিতে পারেন। আনার ব্যপারেও তার পরামর্শ শুনবেন। দেখবেন সে আপনাকে বন্ধু ভাবতে শুরু করেছে। আর আপনাদের বন্ধন আরও কয়েকগুণ পোক্ত হয়ে উঠবে।

খেলতে যান
সব শিশুরাই খেলতে পছন্দ করে। তাই বাড়িতে যতটুকু সময় পান, তার সঙ্গে খেলুন। মোবাইলে আটকে থাকবেন না। তবে অবশ্যই তার পছন্দমতো খেলাই আপনাকে খেলতে হবে। ছুটির দিনগুলোতে অবশ্যই তাকে নিয়ে মাঠে যান। সেখানে সমবয়সীদের সঙ্গে তাকে খেলতে দিন। যদি তেমন কেউ না থাকে, তবে নিজেই তার সঙ্গে খেলুন। তাতেই আপনাদের মধ্যে দূরত্ব ঘুচবে।

সময় নিয়ে তার কথা শুনুন
সে ছোট বলে তার সব কথা ফেলে দেবেন না। তাতে সন্তানের সঙ্গে আপনাদের দূরত্ব বাড়বে। যদি আপনার মধ্যে এই বদভ্যাস থাকে, তবে এখনই শুধরে নিন। চেষ্টা করুন ছোটখাট বিষয়ে সে কীভাবে চিন্তা করছে, তা শোনার। যেমন ধরুন, আজ বাড়িতে কী রান্না করবেন, এই বিষয়ে জিজ্ঞাসা করতেই পারেন। তার মতেই করতে পারেন রান্না দেখবে খুব খুশি হয়েছে। সন্তান বুঝবে তার মতামতও আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে আরও পোক্ত হবে ভালোবাসার বন্ধন।

ভুল করলেই রাগ নয়
ছোটরা ভুল করবে, এটাই স্বাভাবিক। আপনিও নিশ্চয় কিছুনা কিছু ভুল করেন। তাই সন্তান ভুল করলেই তাকে নেতিবাচক কথা বলবেন না। বা তার সঙ্গ রাগ করবেন না। বরং তাকে ভুল শুধরে দিন। তাকে কঠিন কাজ করাতে উৎসাহ দিন। যেকোনো কাজই সে পারবে, এই বিশ্বাসটা তার মধ্যে রোপন করে দিতে হবে। তাহলেই দেখবেন সে আপনাদের নিজের মণি কোঠায় স্থান দেবে।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর