সম্পর্কে দিন দিন বাড়ছে তিক্ততা, কীভাবে মেটাবেন?

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম

জীবনে চলার পথে কিছু-না-কিছু ভুল থাকবেই। সেগুলোকে শুধরে এগিয়ে যেতে হবে। তার জন্য একে অপরের সঙ্গে কথা বলতে হবে। যদি একে-অন্যের সঙ্গে কথা না বলেন, তবে সম্পর্কের তিক্ততাও বাড়বে। সেই সঙ্গে দেখা দেবে নানা জটিলতা। তাই এই সমস্যা কীভাবে এড়াবেন? রইল তেমনই কিছু টিপস।

সম্পর্কে অনেক সময় ছোট ছোট বিষয় নিয়েই শুরু হতে পারে অশান্তি হতে থাকে। দিনের পর দিন এমনটা চলতে থাকলে সম্পর্ক তিক্ততায় ভরে যাবে। সেই সঙ্গে নষ্ট হবে ভরসার জায়গা। দু’জনের মধ্যে থাকা সমস্যাগুলো নিয়ে যদি খোলাখুলি আলোচনা না করেন, তবে সমস্যা বাড়তেই থাকে। তাই সম্পর্ক সুন্দর রাখতে কয়েকটি বিষয় মাথায় রাখতেই হবে।

কথা বলুন: সমস্যা সমাধানে কথা বলার বিকল্প নেই। ভালো হোক বা মন্দ, নিজের অনুভূতি ব্যক্ত করতে হবে। নিজের মনে রেখে দিলে সমস্যা আরও বাড়বে। পার্টনারের সঙ্গে যেকোনো বিষয় নিয়ে দ্বিমত তৈরি হতেই পারে। সেটা লুকিয়ে না রেখে সরাসরি বলুন। আপনি কী ভাবছেন সেটাও পার্টনারকে জানান। আপনার চিন্তাভাবনা, যেন সামনের মানুষটার কাছে স্পষ্ট থাকে।

কথা বলার পাশাপাশি শোনারও চেষ্টা করতে হবে। ছবি: ফ্রিপিক

কথা শুনতেও হবে: নিজের কথা যেমন বলবেন, ঠিক তেমনই সামনের মানুষটার কথাও আপনাকেও শুনতে হবে। ভালো হয় যদি তাঁর কথা আগে শোনেন। তাহলে সেও বুঝতে পারবে আপনি তাঁকে গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি তাঁর মতামত, সিদ্ধান্ত, চিন্তাভাবনাকেও গুরুত্ব দেওয়া দরকার। 

ছোট বিষয় নিয়ে ঝগড়া নয়: আমরা অনেক সময় একেবারে ছোট ছোট বিষয় নিজেদের মধ্যে ঝগড়া করি। যা একদমই কাম্য নয়। যেকোনো সমস্যা হলে সেটি নিয়ে তর্ক না করে সমাধানের পথ খুঁজুন। একে-অপরের উপর দোষ দেওয়া বন্ধু করুন। এতে সম্পর্কে তিক্ততা বাড়ায়। নিজের ভুল স্বীকার করতে শিখুন। এতে আপনি ছোট হবেন না। বরং, সম্পর্ক ভালো থাকবে।

রাগের মাথায় কথা নয়: যদি দেখেন আপনি রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না। তখন চুপ থাকুন। রাগের মাথায় কোনো কথা বলতে যাবেন না। এতে উল্টো আপনি বেফাঁস কথা বলে ফেলতে পারেন। যেটা সামনের মানুষটার অনুভূতিতে আঘাত ফেলতে পারে। তাই কোনো কথা বলার আগে দু’বার ভাবুন। না হলে, চুপ থাকুন, সময় নিন।

চিন্তার অমিল থাকতেই পারে: অনেক সময় দু’জনের মধ্যে চিন্তাভাবনার মিল থাকে না। এটা খারাপ কিছু না। সে আসলে বিষয়টিকে কীভাবে চিন্তা করছে জানুন। তারপর আপনার ভাবনা শেয়ার করুন। দেখবেন ঠিক একটি সমাধানের পথ খুঁজে পাবেন। কথা বললেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমনও কিন্তু নয়। তবে একে-অন্যের সঙ্গে কথা বললে সমস্যার সঙ্গে লড়াই করার ক্ষমতা পাবেন।

তথ্যসূত্র: ফিজিওলজি টুডে, ফ্যামিলি লাইফ

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর