জীবনে সুখী থাকার ৭ গোপন সূত্র

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৪:২১ পিএম

সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না- মান্না দে’র এই গানটি নিশ্চয় কম-বেশি সবাই জানেন। তবে এখন আর কেউ অসুখী থাকবে না। এই পর্বে রইল জীবনে সুখী থাকার সাত গোপন সূত্র।

জীবনে সফল ও সুখী হতে চাইলে, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে। অন্যের কাছ থেকে কোনো কিছু আশা করা যাবে না। যেকোনো কাজে ধৈর্য ধরতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে। অবশ্যই ব্যক্তিগত বিষয় গোপন রাখতে হবে। পাশাপাশি, সঠিক বন্ধু নির্বাচন করুন। আপনার কাছের মানুষটি যেমন আছে, তেমনিভাবেই গ্রহণ করার চেষ্টা করুন।

অনেকেই সফল ও সুখী জীবন চায়, কিন্তু সবাই তা পায় না। তাহলে সফল ব্যক্তিদের বিশেষ কী গুণ আছে, যা তাদের আলাদা করে তোলে? এখানে কিছু নিয়ম দেওয়া হলো, যা আগে আপনার জীবনকে সহজ ও আনন্দময় করতে পারে।

নিজেকে নিয়ন্ত্রণ করুন, অন্যকে নয়

নিজের আবেগ, চিন্তা ও কাজ নিয়ন্ত্রণ করা সহজ। কিন্তু অন্যদের নিয়ন্ত্রণ করা অসম্ভব। তাই যদি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে জীবন ও পরিস্থিতি সহজেই সামলাতে পারবেন।

সবকিছুর প্রশংসা করতে শিখুন

অন্যের কাছ থেকে উপকার আশা করা সবসময় ভালো ফল দেয় না। বেশিরভাগ সময়ই লেনদেনের মনোভাব থাকে, যা পরে সমস্যার কারণ হতে পারে। তাই কারো কাছ থেকে কিছু আশা না করে, বরং কৃতজ্ঞ থাকুন।

নিজের সেরাটা দিন এবং বিশ্বাস রাখুন

নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাহলে জীবনের কঠিন পরিস্থিতিও অতিক্রম করা সহজ হবে। আত্মবিশ্বাসই সফলতার প্রথম ধাপ। তাই শতভাগ চেষ্টা করতে হবে। ফলাফল ভালো হবেই।

কম প্রতিক্রিয়া দেখাতে হবে

সফল ব্যক্তিরা হুট করে প্রতিক্রিয়া দেখায় না। তারা ধীরে চিন্তা করে তারপর উত্তর দেয়। রাগ বা উত্তেজনায় তাড়াহুড়া করে কিছু বলা বা করা পরবর্তীতে সমস্যার কারণ হতে পারে। তাই ধৈর্য ধরে বুদ্ধিমানের মতো কাজ করতে হবে।

মানুষটি যেমন, তেমনিভাবেই গ্রহণ করুন

যদি আপনি চিন্তা করেন সবাই আপনার ইচ্ছেমতো চলবে, তাহলে ভুল করছেন। মানুষটি যেমন আছে, তেমনিভাবেই গ্রহণ করার চেষ্টা করতে হবে। তাহলেই আপনি ভালো থাকতে পারবেন।

বুঝেশুনে বন্ধু নির্বাচন করুন

আপনার আশেপাশের মানুষ আপনার জীবনের উপর বড় প্রভাব ফেলে। যদি আপনি ইতিবাচক ও ভালো চিন্তার মানুষদের সঙ্গে থাকেন, তাহলে আপনার জীবনও ভালো হবে। ‘একই স্বভাবের পাখিরা একসঙ্গে থাকে’—এই কথাটি মাথায় রাখতে হবে।

সবার সাথে সব কথা বলা যাবে না

সবাই আপনার ভালো চাইবে না—এটাই বাস্তব। অনেক মানুষ আছে, যারা আপনার সমস্যায় আনন্দ পাবে। তাই ব্যক্তিগত বিষয় সবাইকে না বলাই ভালো। তাই নিজের বিষয়গুলো আপনার কাছেই রাখা ভালো। সব অনুভূতি বা চিন্তা সবাইকে বলার দরকার নেই। মনে রাখবেন, যারা বন্ধু সেজে থাকে, তারা সবাই আপনার মঙ্গল চায় না।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
গ্যারান্টি ক্লজসহ গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে রাজধানীতে নাগরিক সমাবেশ করেছে নদী বাঁচাও আন্দোলন।
জাতীয় সংসদে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। আজ শনিবার সকাল ১১টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে শুরু হওয়া বৈঠকে অংশ নিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা। 
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আজ শনিবার...
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, ইন্দো প্যাসিফিক কৌশলে ঢাকার সহযোগিতা আরো স্পষ্ট করতে চায় টোকিও। তাই এর ওপরই জোর দেবে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর