প্রপোজ ডে আজ, প্রিয় মানুষকে জানান মনের কথা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ পিএম

ভ্যালেন্টাইন'স সপ্তাহ শুরু হয়েছে রোজ ডে দিয়ে। আজ প্রপোজ ডে। তাই আপনার পছন্দের মানুষটিকে প্রপোজ করার আজই মোক্ষম দিন। আপনি যদি প্রিয় মানুষকে আজ মনের কথা বলনে, তাহলে ‘না’ শুনতে হবে না।

অনেকেই সারা বছর অপেক্ষা করেন ভালোবাসার দিবসটির জন্য। প্রেমের জন্য আবার নির্দিষ্ট দিনক্ষণ হয় নাকি? সারা বছরই তো ভালোবাসার সময়। তবু এই সময় যেন আকাশে বাতাসে প্রেমের গন্ধ উতলা করে তোলে সবাইকে। যাকে মনে মনে ভালোবাসেন, তাঁর কাছে মনের কথা প্রকাশ করতে কে না চায়। কিন্তু মনের কথা প্রিয় মানুষকে জানানোর পথে একটাই বাধা আমাদের সামনে এসে দাঁড়ায়, আর তা হলে প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা। প্রেমের প্রস্তাবে যদি প্রিয় মানুষটি না করে দেন, তাহলে জীবন বুঝি বৃথা হয়ে যায়।

গতকাল যদি আপনি কাউকে গোলাপ দিয়ে থাকেন, তবে আপনি আপনার কাজে অনেকটাই এগিয়ে আছেন। এখন সময় আরও একটু এগিয়ে যাওয়ার। ভ্যালেন্টাইন'স সপ্তা যেহেতু শুরু হয়ে গিয়েছে, আজ সেই বড় প্রশ্নটি করার দিন। এক্ষেত্রে সরাসরি যদি প্রশ্ন করতে না পারেন, তবে সাহায্য নিতে পারেন ইন্টারনেটের। মিমস, জোকস এবং মুভি ডায়ালগ পাঠিয়ে কিছুটা অনুমান করাতে পারেন। যদি দেখে কাজ হয়েছে, তবে সরাসরি প্রপোজ করুন।

ভ্যালেন্টাইন'স উইক শুরু হয়েছিল ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে, আজ প্রপোজ ডে এবং কাল চকোলেট ডে (৯ ফেব্রুয়ারি), টেডি ডে (১০ ফেব্রুয়ারি), প্রমিস ডে (১১ ফেব্রুয়ারি), হাগ ডে (১২ ফেব্রুয়ারি), কিস ডে (১৩ ফেব্রুয়ারি) এবং অবশ্যই গ্র্যান্ড ফিনালে—ভ্যালেন্টাইন'স ডে (১৪ ফেব্রুয়ারি)। ভালোবাসা ভরা থাক এই সপ্তাহ।

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
ঈদ এলেই রাজধানীর ব্যস্ততা যেন হঠাৎ বদলে যায়। কর্মজীবী মানুষ ছুটি পেলেই ছুটে যান গ্রামের বাড়ি বা প্রিয় গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। আর একই সঙ্গে ফাঁকা হয়ে যায় অনেক বাসাবাড়িও। এই সময়টাতে...
ঈদ মানেই নতুন জামা, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে এই আনন্দের বড় একটি সময় কাটে বাড়িতে। অতিথি বা আত্মীয়স্বজনের আনাগোনায় জমে ওঠে ঘর। তখন আপনার ঘরটাই হয়ে উঠবে উৎসবের কেন্দ্র।...
ঈদ মানেই নাড়ির টান। কর্মব্যস্ত শহর ছেড়ে পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার আনন্দ যেন অন্যরকম। কিন্তু এই আনন্দযাত্রা অনেক সময়ই হয়ে ওঠে ক্লান্তিকর ও ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ভিড়, যানজট, টিকিট সংকট কিংবা...
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর