নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভোলাতে পারে?

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।

রিবাউন্ড সম্পর্ক হলো পুরনো সম্পর্কের ঠিক পরে নতুন কারো সঙ্গে থাকা। মূলত এখানে নতুন মানুষটা নয়। বরং নিজের ক্ষত ঢাকার চেষ্টা বা ব্যথা ভুলে যাওয়ার উপায়। সহজ ভাবে বললে বোঝায়, নিজেকে বোঝানোর চেষ্টা যে ‘আমি ঠিক আছি।’ তবে এটা মোটেও ভালো নয়।

সম্পর্ক ভাঙার পরে নিজেকে সময় দিতে হয়। ব্যথা অনুভব করতে হয়, সবটা হজম করতে হয়। যদি এই সময় না নেন, তাহলে পুরনো অনুভূতিগুলো ফিরে আসে। নতুন কারো সঙ্গে থাকা মানে আগের সম্পর্কের সাথে তুলনা করা। যেমন, ‘আমার সাবেক যেমন হাসত, ও তেমন হাসে না।’ এই তুলনা আপনাকে পুরনো সম্পর্কের মধ্যে আটকে রাখে।

রিবাউন্ড সম্পর্ক শুধু আপনার জন্য নয়, নতুন মানুষটার জন্যও সমস্যা তৈরি করে। আপনি যদি এখনও আগের সম্পর্কের আবেগে বেঁধে থাকেন। তবে নতুন পার্টনারকে ঠিকমতো ভালোবাসা দিতে পারবেন না। সে বিভ্রান্ত হবে। এক সময় তার মনে হতেই পারে যে, সে ব্যবহার হচ্ছেন। এটি একদমই ঠিক নয়।

পুরনো ভুল বা খারাপ অভ্যাস নতুন সম্পর্কেও ফিরে আসে। সম্পর্ক ভাঙা মানে হলো নিজেকে বুঝার সুযোগ। কিন্তু রিবাউন্ড সম্পর্কতে আপনি সেই সুযোগটা পাবেন না।

রিবাউন্ড করলে আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে যাই, সান্ত্বনা বা আত্মবিশ্বাসের জন্য। এতে ভবিষ্যতে আরও হৃদয়ভাঙতে পারে। ভালো সম্পর্কের জন্য দরকার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা। অন্য কারো ওপর ভরসা করা নয়।

নিজেকে সময় দিন, ব্যথা অনুভব করতে দিন। বন্ধুদের সঙ্গে সময় কাটান। পরিবারের কাছে থাকুন। নতুন কিছু শিখুন, নিজের পছন্দে ব্যস্ত থাকুন। প্রয়োজনে প্রফেশনালের সঙ্গে কথা বলাও সাহায্য করতে পারে।

রিবাউন্ড সম্পর্ক যতই সহজ মনে হোক, সত্যিকারের সুস্থ হওয়ার জন্য সময় দরকার। ব্যথার মুখোমুখি হওয়া কঠিন। কিন্তু এটাই আপনাকে দ্রুত সুস্থ করে। নিজের সেরে ওঠার দিকে মন দিন। তারপরই আসল ও সঠিক সম্পর্কের জন্য প্রস্তুত হবেন।

দাম্পত্য জীবনে ঝগড়া, ভুল বোঝাবুঝি বা অভিমান নতুন কিছু নয়। তবে যখন আপনার সঙ্গী বারবার বলে, ‘তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’ তবে তা কেবল সম্পর্ককেই নয়, আত্মসম্মানকেও আঘাত করে। এমন...
ঈদ মানেই নতুন জামা, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে এই আনন্দের বড় একটি সময় কাটে বাড়িতে। অতিথি বা আত্মীয়স্বজনের আনাগোনায় জমে ওঠে ঘর। তখন আপনার ঘরটাই হয়ে উঠবে উৎসবের কেন্দ্র।...
ঈদ মানেই নাড়ির টান। কর্মব্যস্ত শহর ছেড়ে পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার আনন্দ যেন অন্যরকম। কিন্তু এই আনন্দযাত্রা অনেক সময়ই হয়ে ওঠে ক্লান্তিকর ও ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ভিড়, যানজট, টিকিট সংকট কিংবা...
এখনকার শিশুদের কার্টুন অনেকটাই বদলে গেছে। আগের দিনের কার্টুনে গল্প ধীরে ধীরে এগোত। কিন্তু এখন সেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। এখন কার্টুনগুলোতে দেখা যায় উজ্জ্বল রং আর দ্রুত দৃশ্য বদল। সেই সাথে জোরে...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর