আপনার সঙ্গী কতটা রোমান্টিক? জেনে নিন

আমাদের সবারই প্রেম নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা থাকে। কেউ ভালোবাসাকে রূপকথার গল্পের মতো দেখে, কেউ আবার বাস্তবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে। আপনি কি জানতে চান, আপনার সঙ্গী কতটা রোমান্টিক? সে কি স্বপ্নালু ভালোবাসায় বিশ্বাসী, নাকি বাস্তববাদী? 

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০১:১০ পিএম

একজন সঙ্গী বা ভালোবাসার মানুষকে ভালোভাবে জানার উপায় হলো, তার ব্যক্তিত্ব ও চিন্তাভাবনা বোঝা। কীভাবে একে অপরকে ভালোভাবে চিনবেন? এর সহজ উত্তর হলো, কথা বলতে হবে। মনের মধ্যে কথা চেপে না রেখে, বলা সবচেয়ে উত্তম। এতে সম্পর্ক আরও গভীর হয়।

সঙ্গীর সম্পর্কে জানার জন্য কৌতূহল থাকা ভালো। বিশেষ করে, সে কতটা রোমান্টিক। এটা জানা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ। কেউ কি স্বপ্নালু প্রেমে বিশ্বাস করে, নাকি বাস্তববাদী? এটা জানলে সম্পর্ক আরও ভালোভাবে গড়ে তোলা যায়।

এমন অনেক প্রশ্ন আছে, যা করলে বোঝা যাবে, কেউ রোমান্টিক, হোপলেস রোমান্টিক, নাকি একদমই রোমান্সে আগ্রহী নয়। এই ১০টি প্রশ্ন করলেই মিলবে উত্তর।

  • তুমি কি প্রথম দেখাতেই প্রেমে বিশ্বাস করো, নাকি মনে করো ভালোবাসা সময় নিয়ে গড়ে ওঠে? কেউ কেউ মনে করে, প্রথম দেখাতেই প্রেম হয়ে যায়। আবার কেউ বলে, ভালোবাসা ধীরে ধীরে গভীর হয়। আপনার সঙ্গীর মতামত কী?
  • তোমার কাছে আদর্শ ডেট নাইট কেমন হওয়া উচিত? কেউ মোমবাতির আলোয় নরম্যান্টিক ডিনার পছন্দ করে। আবার কেউ অ্যাডভেঞ্চার বা সিনেমা দেখতে ভালোবাসে। আপনার সঙ্গীর কেমন পছন্দ?
  • তুমি কি হৃদয় ছোঁয়া প্রেমপত্র বা ছোট ছোট চিরকুট পেতে ভালোবাসো, নাকি দামি উপহার বেশি পছন্দ করো? কেউ মনে করে, অনুভূতি প্রকাশের সবচেয়ে সুন্দর উপায় হলো মনের কথা লিখে বলা। আবার কেউ দামি উপহারকে ভালোবাসার চিহ্ন হিসেবে দেখে।
  • তুমি কি কখনও কারও জন্য বড় কোনো রোমান্টিক সারপ্রাইজ প্ল্যান করেছ বা পেয়েছ? যদি হ্যাঁ, তাহলে সেটা কেমন ছিল? অনেকেই প্রিয়জনের জন্য বিশেষ কিছু করতে ভালোবাসে। যেমন হুট করে সারপ্রাইজ ট্রিপ প্ল্যান করা বা অপ্রত্যাশিত উপহার দেওয়া।
  • তোমার কি মনে হয়, আত্মার সঙ্গী বলে সত্যিই কিছু আছে? কেউ বিশ্বাস করে যে আমাদের জন্য পৃথিবীতে একজন নির্দিষ্ট মানুষ আছে, যার সঙ্গে আমাদের সম্পর্ক চিরস্থায়ী হবে। আবার কেউ মনে করে, ভালোবাসা পরিশ্রম আর বোঝাপড়ার মাধ্যমে গড়ে ওঠে।
  • তুমি কি কখনও কোনো প্রেমের গল্প দেখে, পড়ে বা বাস্তব জীবনে কেঁদেছ? যদি হ্যাঁ, তাহলে কোনটি? কেউ প্রেমের গল্পে এতটাই ডুবে যায় যে, তাদের চোখে পানি চলে আসে। আবার কেউ এগুলোকে অতিরঞ্জিত মনে করে।
  • তুমি কি রোমান্টিক সিনেমা উপভোগ করো, নাকি এগুলোকে অবাস্তব মনে হয়? কিছু মানুষ ‘দ্য নোটবুক’ বা ‘টাইটানিক’ দেখে আবেগপ্রবণ হয়ে যায়। আবার কেউ এসব সিনেমাকে অবাস্তব ভাবে।
  • তুমি কি মনে করো? প্রেম সবসময় রূপকথার গল্পের মতো হওয়া উচিত? নাকি এতে সুখ-দুঃখ দুটোই থাকবে? কেউ চায় তাদের প্রেমিক বা প্রেমিকা সবসময় স্বপ্নের রাজকুমার বা রাজকুমারীর মতো হোক। আবার কেউ বাস্তব জীবনের চড়াই-উতরাই স্বাভাবিকভাবে মেনে নেয়।
  • তুমি কী চাও? একটি আবেগপ্রবণ, উন্মত্ত প্রেমের গল্প, নাকি ধীর-স্থির আজীবন স্থায়ী সম্পর্ক? কেউ রোমাঞ্চকর প্রেমে বিশ্বাসী, যেখানে আবেগের বিস্ফোরণ থাকবে। আর কেউ ধীরে ধীরে গড়ে ওঠা, স্থায়ী ও নির্ভরযোগ্য সম্পর্কে সুখ খোঁজে।
  • তুমি যদি দূরত্বের সম্পর্কে থাকতে, তাহলে কি শুধুমাত্র একদিনের জন্য বিশ্বভ্রমণ করে প্রিয়জনকে দেখতে যেতে রাজি হতে? রোমান্টিক মানুষরা একদিনের জন্য হলেও হাজার মাইল পাড়ি দিতে প্রস্তুত! কিন্তু বাস্তববাদীরা হিসেব কষে সিদ্ধান্ত নেয়।

উত্তরের ভিত্তিতে যেভাবে বুঝবেন
যদি বেশিরভাগ উত্তরে রোমান্টিকতা থাকে, তাহলে আপনার সঙ্গী একজন হোপলেস রোমান্টিক!
যদি উত্তরগুলোর মধ্যে ভারসাম্য থাকে, তাহলে সে একজন স্বাভাবিক রোমান্টিক!
যদি বেশিরভাগ উত্তর বাস্তববাদী হয়, তাহলে সে প্রেমে বেশি প্র্যাকটিক্যাল!

এখন আপনার সঙ্গীর উত্তরগুলো যাচাই করুন। বুঝুন সে আসলে কোন ধাঁচের মানুষ।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের...
২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে যেখানে অর্থলোপাট হয়েছে, সেখানে বর্তমান সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেম তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জুলাই আন্দোলনও যে স্বপ্ন আশা নিয়ে হয়েছে, তা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর