আলিয়া ভাটের নো-ফিল্টার প্যারেন্টিং: আধুনিক মাতৃত্বের নতুন ধারণা

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:১৫ পিএম

আলিয়া ভাট প্রতি মাসে তার কন্যা রাহাকে ইমেইল পাঠান। যেখানে থাকে তাদের ছবি, ভিডিও এবং নানা স্মৃতি। এগুলোর মাধ্যমে একটি ডিজিটাল মেমোরি বুক তৈরি করেন। ভালো মুহূর্তগুলো উপভোগ করতে চাইলে প্যারেন্টিংও হতে হবে ঠিকঠাক। তবে তিন নো-ফিল্টার প্যারেন্টিং পদ্ধতি মেনে চলেন। কিন্তু কী এই নো-ফিল্টার প্যারেন্টিং?

নো-ফিল্টার প্যারেন্টিং হলো, সৎ ও খোলামেলা থাকা। যেখানে মা-বাবারা তাদের সত্যিকারের অনুভূতি ও অভিজ্ঞতা ভাগ করেন। তারা শিশুদের বেড়ে ওঠার সময় যে চ্যালেঞ্জের মুখোমুখি হন, তা নিয়ে প্রকাশ্যে কথা বলেন। এতে কোনও ধরনের গোপনীয়তা থাকে না।

আলিয়া ভাট শুধু বলিউডের জনপ্রিয় অভিনেত্রীই নন। তিনি তার খোলামেলা এবং সৎ প্যারেন্টিং অভিজ্ঞতার মাধ্যমে আধুনিক মাতৃত্বের নতুন নিয়ম তৈরি করছেন। যেখানে নারীরা তাদের ব্যক্তিগত এবং পেশাদার জীবন ভারসাম্যপূর্ণ করতে চেষ্টা করছেন। আলিয়ার নো-ফিল্টার প্যারেন্টিং স্টাইল নতুন মায়েদের জন্য অনেক শিক্ষণীয়। তিনি অসম্পূর্ণতাকে গ্রহণ করেন এবং প্রতিটি মুহূর্তকে উপভোগ করেন, যা নতুন মাদের কাছে অনেক কিছু শেখার মতো।

মাতৃত্ব সবসময় আদর্শভাবে দেখানো হয়। কিন্তু আলিয়া ভাট জানেন কঠিন বাস্তবতা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জানি না আমি পারফেক্ট মা হতে পারব, তবে আমি ভালো মা হতে পারি।’ তার এই কথা নতুন মায়েদের চাপে ফেলবে, যারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করেন। আলিয়া পরিপূর্ণতা না খুঁজে, তার কন্যা রাহার পাশে থাকার এবং মূল্যবোধ শেখানোর দিকে গুরুত্ব দেন। তিনি তার প্রতিদিনের চ্যালেঞ্জগুলো শেয়ার করেন। যেমন রাহাকে ভালোভাবে খাওয়ানো, ঘুম পাড়ানো এবং কাজের সঙ্গে সঙ্গে মায়ের ভূমিকা পালন করা।

আলিয়া একটি বিশেষ প্যারেন্টিং ভাবনায় রাহাকে জন্মের পর থেকে প্রতি মাসে ইমেল পাঠান। তিনি জে শেটির পডকাস্টে বলেন, ‘আমি প্রতি মাসে ছবি, ভিডিও এবং আমাদের নানা স্মৃতির সংগ্রহ পাঠাই।’ এটি রাহার জন্য একটি মেমোরি বুক, যা সে বড় হয়ে মনে রাখতে পারবে।

আলিয়া ভাটের মাতৃত্বের অভিজ্ঞতা নতুন মায়েদের জন্য অনেক শিক্ষণীয়। তার এই আধুনিক উপায়টি, সবার জন্য বেশ কাজের হতে পারে। বিশেষ করে, যাদের কাছে বেবি জার্নাল রাখার সময় বা ধৈর্য নেই। আলিয়া রাহার জন্য তার শৈশবের মুহূর্ত এবং অনুভূতিগুলো রেকর্ড করে রাখছেন, যা এক ধরনের শারীরিক স্মৃতি হিসেবে রাহাকে ভবিষ্যতে উপহার দেওয়া যাবে।

আলিয়া ভাটের মাতৃত্বের অভিজ্ঞতা থেকে নেওয়া গুরুত্বপূর্ণ দিকগুলো হলো-

সহায়তা নেওয়া অপরাধ নয়: আলিয়া খোলামেলা ভাবে স্বীকার করেছেন যে, তার পরিবার এবং কর্মস্থান থেকে নানা ধরনের সহায়তা নেন। তিনি একজন কর্মজীবী মায়ের জন্য এসব সুবিধা ও সহায়তা নেওয়া খারাপ কিছু নয়। তবে একই সঙ্গে তিনি বলেন, ‘এতকিছুর পরও চিন্তা কখনো কমে না; শুধু তা পরিবর্তিত হয়।’

সময়ের সাথে থাকা: মাতৃত্বের পর আলিয়া যে বিষয়টি বুঝেছেন তা হলো সময়ের সাথে থাকা। রাহার অবাধ এবং আনন্দমুখর জীবনযাপন আলিয়াকে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে শিখিয়েছে। তিনি বলেছিলেন, ‘আমি তার সঙ্গে অনেক বেশি থাকতে চেষ্টা করি।’ যেখানে আমরা সব সময় আগামীকালের দিকে চেয়ে থাকি। সেখানে শিশুরা আমাদের বর্তমানে থাকতে শেখায়। পারফেকশন একটি মিথ: কোনো মা-ই পুরোপুরি পারফেক্ট নয়। মাতৃত্ব হলো নিজের সেরাটা দেওয়া এবং অসম্পূর্ণতাকে মেনে নেওয়া।

স্মৃতি সংরক্ষণ করুন: বিশেষ মুহূর্তগুলি সংরক্ষণ করার সৃজনশীল উপায় হতে পারে ই-মেইল ডায়েরি। যেখানে আলিয়ার মতো ই-মেইল ডায়েরি তৈরি করে, তা ভবিষ্যতে আপনার সন্তানকে উপহার দিতে পারেন।

আলিয়া জানান, রণবীর কাপূরের সাথে তার সম্পর্ক খুবই সুন্দর। তিনি অনেক সময় রাহার সঙ্গী হয়ে থাকেন। এটি কো-প্যারেন্টিংয়ের ভালো দৃষ্টান্ত। তিনি বলেন, ‘রাহার দিকে তাকালে তার চোখে তারা ঝলমল করে।’ আলিয়া ভাটের অভিজ্ঞতা আমাদের শেখায়, প্যারেন্টিং হলো সঠিকভাবে কাজ করা নয়, বরং উপস্থিত থাকা, সৎ থাকা এবং শিশুদের সঙ্গে সময় কাটানো।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর