আজ আপনি ব্যস্ত, কাল সন্তানেরাও সময় দেবে না

আধুনিক জীবনের আমরা সবাই ব্যস্ত। আমাদের সন্তানদের জন্য কতটা সময় দিচ্ছি? আজ যদি আমরা তাদের পাশে না থাকি, তারা কি আগামী দিনে আমাদের পাশে থাকবে?

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০২:০০ পিএম

আপনার সন্তানেরা সবসময় কি পাশে থাকবে? আপনি আজকে তাদের যেভাবে বড় করছেন, ভবিষ্যতে তারা আপনাকে সেভাবেই দেখবে। যদি আপনি খুব ব্যস্ত, অমনোযোগী হয়ে থাকেন, তবে সময় এলে তারাও একই আচরণ করবে। সন্তানরা আপনার কথাগুলো সবসময় মনে রাখবে না। তবে তারা অনুভূতিগুলো মনে রাখবে। তাহলে আপনি কি সত্যিই তাদের পাশে আছেন, নাকি এতটাই ব্যস্ত যে, তা খেয়ালও করতে পারছেন না?

শুধু দায়িত্ব নয়, সম্পর্কের বন্ধনও জরুরি

সন্তান লালন-পালন মানে কেবল ভালো খাবার, শিক্ষার সুযোগ বা আর্থিক নিরাপত্তা দেওয়া নয়। এটি মানসিকভাবে তাদের পাশে থাকা, অনুভূতিগুলো বোঝা ও সময় দেওয়া। কিন্তু আজকের কর্মব্যস্ত জীবনে অনেক বাবা-মা সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারছেন না। কাজের চাপে, প্রযুক্তির আসক্তিতে কিংবা ক্লান্তির অজুহাতে, তারা সন্তানদের আবেগগত চাহিদাকে অবহেলা করছেন।

মনোবিজ্ঞানীরা বলছেন, শৈশবে পাওয়া ভালোবাসা ও স্নেহ ভবিষ্যতে সন্তানদের আচরণে প্রতিফলিত হয়। শিশুদের যদি উপেক্ষা করা হয়, তাদের কথা গুরুত্ব না দেওয়া হয়, তাহলে বড় হয়ে তারাও একই মনোভাব নিয়ে গড়ে ওঠে। তারা সম্পর্ককে দায়িত্ব হিসেবে দেখে, ভালোবাসার বন্ধন হিসেবে নয়।

 শৈশবে পাওয়া ভালোবাসা ও স্নেহ ভবিষ্যতে সন্তানদের আচরণে প্রতিফলিত হয়। ছবি: ফ্রিপিক

শুধু পাশে থাকা নয়, সংযোগও জরুরি

অনেক বাবা-মা ভাবেন, সন্তানের পাশে শারীরিকভাবে থাকলেই দায়িত্ব পালন করা হয়ে গেছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সন্তানের সঙ্গে মানসিক সংযোগ তৈরি করাটা আরও জরুরি। তাদের অনুভূতির মূল্য দেওয়া, কথা শোনা, তাদের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া, এসবই সুস্থ সম্পর্কের জন্য প্রয়োজন।

একটি গবেষণায় দেখা গেছে, যেসব শিশু ছোটবেলায় বাবা-মায়ের ভালোবাসা ও সংযোগ পেয়েছে। তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীল, সহমর্মী এবং সম্পর্কের প্রতি যত্নশীল হয়ে ওঠে। অন্যদিকে, অবহেলিত শিশুরা বড় হয়ে দূরত্ব বজায় রাখে। এমনকি বাবা-মায়ের প্রতিও।

সন্তানেরা যা দেখে, সেটাই শেখে

সন্তানরা কেবল কথায় নয়, বাস্তব অভিজ্ঞতা থেকেই শেখে। আপনি যদি ধৈর্য, সহানুভূতি ও যত্ন দেখান। তাহলে তারাও সেটাই শিখবে। কিন্তু যদি তারা বারবার দেখে যে তাদের অনুভূতি অবহেলিত হচ্ছে। তাহলে বড় হয়ে তারাও অভিভাবকদের প্রতি একই মনোভাব পোষণ করবে।

সন্তান লালন-পালনে নিখুঁত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু ধারাবাহিকতা জরুরি। আজ আপনি তাদের অনুভূতির মূল্য দিলে, ভবিষ্যতে তারাও আপনার প্রতি যত্নশীল হবে। সম্পর্কটা দায়িত্বের নয়, ভালোবাসার হোক। তাহলেই ভবিষ্যতে সন্তানেরাও কেবল কর্তব্যবোধ থেকে নয়। বরং ভালোবাসা থেকেই আপনার পাশে থাকবে।

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
ঈদুল ফিতর মানেই নামাজ, নতুন পোশাক, সুস্বাদু খাবার আর পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে বিশ্বের সব জায়গায় ঈদ উদযাপন এক রকম নয়। কোথাও খেলাধুলা, কোথাও রাজকীয় শোভাযাত্রা, আবার কোথাও স্মৃতিচারণ।...
ঈদ এলেই রাজধানীর ব্যস্ততা যেন হঠাৎ বদলে যায়। কর্মজীবী মানুষ ছুটি পেলেই ছুটে যান গ্রামের বাড়ি বা প্রিয় গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। আর একই সঙ্গে ফাঁকা হয়ে যায় অনেক বাসাবাড়িও। এই সময়টাতে...
ঈদ মানেই নতুন জামা, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে এই আনন্দের বড় একটি সময় কাটে বাড়িতে। অতিথি বা আত্মীয়স্বজনের আনাগোনায় জমে ওঠে ঘর। তখন আপনার ঘরটাই হয়ে উঠবে উৎসবের কেন্দ্র।...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর