পোষা প্রাণী

বর্ষায় পোষ্যের যত্নে যেসব সতর্কতা জরুরি

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৬:১৬ পিএম

বৃষ্টি হলেই ভিজে আবহাওয়া আর আর্দ্রতার সঙ্গে বাড়ে জীবাণু ও পরজীবীর উপদ্রব। শুধু মানুষ নয়, এই সময় সবচেয়ে বিপাকে পড়ে ঘরের আদরের পোষ্যটিও। বিশেষ করে কুকুরের শরীরে পরজীবী সংক্রমণের ঝুঁকি বর্ষায় বেড়ে যায় কয়েক গুণ।

বিশেষজ্ঞদের মতে, কুকুরের লোমের ভেতর যে ছোট ছোট লালচে রঙের পরজীবী বাসা বাঁধে, তাদের বলে ‘টিক’। অনেক সময় এই পোকাগুলো শরীরে এমন অস্বস্তিকর অবস্থা তৈরি করে যে পোষ্যের জ্বর, বমি, এমনকি পেটের গোলমালও হতে পারে।

তাই বর্ষার সময় পোষ্যকে রাখতে হবে একটু বেশি যত্নে। নিচের পরামর্শগুলো মেনে চললেই অনেকটাই নিরাপদ রাখা যাবে তাকে।

পোষ্যের থাকার জায়গা রাখুন ঝকঝকে

পোষ্য যেখানেই থাকে বিছানা, হাউস বা ঘরের নির্দিষ্ট কোনা, সব কিছুই প্রতিদিন পরিষ্কার রাখতে হবে। ভেজা জায়গায় সহজেই টিক বা ছত্রাকের জন্ম হতে পারে।

নিয়মিত গোসল করান, ব্যবহার করুন বিশেষ শ্যাম্পু

বর্ষাকালে পোষ্যকে শুধু পানি দিয়ে নয়, ছত্রাক বা টিক প্রতিরোধী বিশেষ ভেটেরিনারি শ্যাম্পু দিয়ে স্নান করানো উচিত। তবে যেকোনো শ্যাম্পু ব্যবহার না করে, পশুচিকিৎসকের পরামর্শ নিয়ে শ্যাম্পু নির্বাচন করুন। গোসলের পর লোম যেন ভেজা না থাকে, তাও নিশ্চিত করতে হবে।

বাইরে বের হলে সাবধানে চলাফেরা

পোষ্যকে হাঁটাতে নিয়ে গেলে কাদা বা জমে থাকা জলের পথ এড়িয়ে চলুন। জল বা কাদা লেগে গেলে থাবা দিয়ে সেই ময়লা আবার শরীরেই ছড়িয়ে পড়ে। ফিরে আসার পর পোষ্যের পা ও থাবা ভালোভাবে জল দিয়ে ধুয়ে মুছে ফেলুন। যাতে ময়লা বা জীবাণু শরীরে না থাকে।

বর্ষায় পোষ্যের যত্ন নিতে কিছুটা বাড়তি সচেতনতা জরুরি। সময়মতো গায়ে লোমের মধ্যে টিক আছে কি না দেখা। প্রয়োজনে টিক প্রতিরোধক ওষুধ ব্যবহার করাও দরকার হতে পারে।

কিছু যত্ন আর নজরদারিতেই আদরের পোষ্য থাকবে সুস্থ, সংক্রমণমুক্ত।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর