দাম্পত্য কি ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে? মানুন ‘৭৭৭ ফর্মুলা’

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

আজকের ব্যস্ত জীবনে দাম্পত্য সম্পর্ক অনেক সময় ফিকে হয়ে যেতে দেখা যায়। কাজ, সংসার, সন্তান সবকিছুর মাঝে দু’জনের একান্ত সময় যেন বিলাসিতা হয়ে গেছে। যত্ন, ভালোবাসা, সময় দেওয়া ছাড়া সম্পর্ক শুধু দায়িত্ব আর অভ্যাসের মাঝে আটকে থাকে। অনেক সময় এর শেষ হয় বিচ্ছেদে।

সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে নিয়মিত একসঙ্গে সময় কাটানো খুব জরুরি। সেই সূত্রেই এসেছে ‘৭৭৭ ফর্মুলা’। এর মধ্যে তিনটি সহজ নিয়ম আছে। প্রতি সাত দিনে একবার ‘ডেট নাইট’। এটি বাড়িতেই হতে পারে, কিংবা বাইরে সিনেমা বা রেস্তরাঁয়। সাত সপ্তাহ অন্তর একটি ছোট ট্রিপ। সময় কম থাকলে লং ড্রাইভ হতে পারে, অথবা কাছের সমুদ্রসৈকত বা পাহাড়ে এক-দু’দিনের ঘুরতে যাওয়া যায়। প্রতি সাত মাস অন্তর দূরে কোথাও ঘুরতে যাওয়া।

যারা সবসময় ব্যস্ত, তাদের জন্য বিশেষজ্ঞরা বলছেন, ঘুরতে না গেলেও কোয়ালিটি টাইম কাটানো সম্ভব। সকালের চা-কফি একসঙ্গে খাওয়া, সিনেমা দেখা, গান শোনা, বা দিনের শুরু-শেষে অন্তত আধঘণ্টা একান্ত সময় রাখাও যথেষ্ট। মোবাইল, সংসার, সন্তান সবকিছুকে পাশ কাটিয়ে শুধু নিজেদের কথা বলুন। ছোটখাটো ভুল বোঝাবুঝি, অবহেলা বা প্রত্যাশা লুকিয়ে রাখবেন না; তা নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করুন।

‘৭৭৭ ফর্মুলা’ কোনো জটিল মনোবিজ্ঞান নয়। এটি শুধু মনে করিয়ে দেয়, ব্যস্ত জীবনে সঙ্গীকেই অগ্রাধিকার দিতে হবে। নিয়মিত সময়, যত্ন আর ভালোবাসা। এই তিন মিলিয়ে সম্পর্ককে নতুন রং দেওয়া সম্ভব।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর