সঙ্গী কি চিট করছে? রইল ধরার ভাইরাল ট্রিক

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম

সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে এক নতুন ট্রেন্ড, ‘ডিভোর্স ডাস্ট’। এটি কোনও নতুন সম্পর্কের ধরন নয়। বরং এটি একটি উপায়, যার মাধ্যমে বোঝা যায় আপনার প্রিয় মানুষটি কোনও রকম প্রতারণা করছে কি না। তবে এই ফাঁদ তৈরি করা হয় মূলত পুরুষদের জন্য, আর এটি ব্যবহার করছেন নারীরা।

ডিভোর্স ডাস্ট কী?

ডিভোর্স ডাস্ট হলো বডি গ্লিটার ব্যবহার করে প্রতারণা ধরার এক অভিনব ট্রিক। মহিলারা ডেটে বা দেখা করতে গিয়ে নিজেদের শরীর, বিশেষ করে কলারবোন, হাত ও কাঁধে ঝকঝকে গ্লিটার লাগান। এই গ্লিটার সহজে মুছে যায় না। যদি পুরুষ চিট করে অন্য কারও সঙ্গে ঘনিষ্ঠতা করে, তা তার শরীরে লেগে যাবে। ফলে অন্য কারও সঙ্গে সম্পর্কের প্রমাণ ধরা পড়া সহজ হয়।

ধারণা কোথা থেকে এল?

এই ট্রেন্ডটি প্রায় এক বছর আগে টিকটক ও ইনস্টাগ্রামে শুরু হয়। সেখানে অনেক ব্যবহারকারী দেখান, ঘনিষ্ঠ সময় গ্লিটার মহিলার শরীর থেকে সহজেই পুরুষের শরীরে ছড়িয়ে যায়। যেকোনো ভুল কাজ ধরা পড়তে পারে। তখন থেকেই বিবাহিত পুরুষদের মধ্যে এই ট্রিকের কারণে ‘ম্যারিড মেন হেট গ্লিটার’ ভাইরাল হয়। অর্থাৎ যারা গ্লিটার পছন্দ করেন না, তার প্রধান কারণ হলো এতে চিট ধরা পড়ার সম্ভাবনা বেশি।

কীভাবে কাজ করে?

গ্লিটার খুব ছোট কণার মতো হয়। এটি সহজেই কাপড়, ত্বক ও অন্যান্য স্থানে লেগে যায়। ধোয়ার পরও পুরোপুরি ওঠে না। তাই যদি পুরুষ অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটান, গ্লিটার তার শরীরে থেকে যায়। এটি সরাসরি প্রমাণ হিসেবে কাজ করে যে, কিছু হয়েছে যা জানার দরকার।

ডিভোর্স ডাস্ট হল এক ধরনের ভাইরাল ফাঁদ, যা গ্লিটারের মাধ্যমে প্রমাণ সরবরাহ করে। যদিও এটি মজা-মজা ট্রেন্ডের মতো শোনায়। কিন্তু অনেকেই এটিকে সম্পর্কের সতর্কতা হিসেবেও ব্যবহার করছেন।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর