ভ্রমণে যাবেন? এই ট্রাভেল হ্যাকগুলো আপনার জন্যই

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১০:০৪ এএম

ভ্রমণ মানেই মজা, মুক্তি আর নতুন কিছু দেখার রোমাঞ্চ। তবে শুধু হুটহাট ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেই হয় না। আগে থেকে কিছু কৌশল জানা থাকলে যেকোনো ট্রিপ হয়ে উঠতে পারে আরও বেশি ঝামেলামুক্ত আর উপভোগ্য। নিচে তেমনই কিছু প্রয়োজনীয় ট্রাভেল হ্যাকস নিয়ে আলোচনা করা হলো। যা আপনার পরবর্তী ভ্রমণকে করবে আরও সহজ ও নিশ্চিন্ত।

ভ্রমনে গেলে আগেই সেই জায়গার অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিন। ছবি: ফ্রিপিক

অফলাইন ম্যাপ, নেট না থাকলেও চিনে নিন রাস্তা

নতুন জায়গায় গেলে অনেক সময়ই ইন্টারনেট সংযোগে সমস্যা হয়। তাই আগেই গুগল ম্যাপে ভ্রমণস্থলের অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিন। এতে ইন্টারনেট না থাকলেও আপনি ঠিকঠাক দিক বুঝে নিতে পারবেন। একইভাবে, স্থানীয় ভাষা বোঝা কঠিন হলে গুগল ট্রান্সলেটরের অফলাইন প্যাক ডাউনলোড করে রাখুন। এতে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ করাও সহজ হবে।

ওয়াটার পিউরিফাইং বোতল, বিশুদ্ধ পানি হাতের নাগালে

প্রতিটি জায়গায় বিশুদ্ধ পানির সহজলভ্যতা থাকে না। আর বারবার বোতলজাত পানি কিনলে খরচও বাড়ে। একটি ওয়াটার পিউরিফাইং বোতল সঙ্গে রাখলে যেকোনো জায়গার পানিই নিরাপদভাবে পান করা যায়। এতে থাকা ফিল্টার ব্যাকটেরিয়া, ধুলোময়লা ও ক্ষতিকর উপাদান ছেঁকে ফেলে। খরচ কমানোর পাশাপাশি এটি আপনার স্বাস্থ্য সুরক্ষাতেও সহায়ক।

হালকা ব্যাকপ্যাক, স্মার্ট প্যাকিং

ভ্রমণে হালকা ব্যাগই সবচেয়ে বড় স্বস্তি। এমন ব্যাকপ্যাক বেছে নিন, যাতে ওজন কম কিন্তু জায়গা বেশি থাকে। জামাকাপড় ভাঁজ না করে রোল করে রাখলে জায়গা বাঁচে এবং ব্যাগ গুছোনো থাকে। চেষ্টা করুন অপ্রয়োজনীয় জিনিস না নিতে। ওষুধপত্র, প্রয়োজনীয় কাগজপত্র আর জরুরি জিনিসপত্র যেন হাতের নাগালে থাকে।

এই কয়েকটি বিষয় মাথায় রাখলে ভ্রমণ হবে আরও সচ্ছন্দ, নিরাপদ এবং আনন্দময়। শুধু নতুন জায়গা নয়, অভিজ্ঞতাটাও হয়ে উঠবে মনে রাখার মতো।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
লোডিং...

এলাকার খবর