বেড়াতে গেলে বাড়তি খরচের চাপ যেভাবে সামলাবেন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ এএম

বাজেট ঠিক করে বেড়াতে বেরোলেন। কিন্তু বাড়ি ফেরার পর দেখলেন, খরচ অনেক বেশি হয়েছে। দু-তিনশো নয়, কয়েক হাজার টাকা বেশি! কেন এমন হলো? শপিং, খাওয়া-দাওয়া বা অপ্রত্যাশিত খরচ, সব মিলিয়ে বাজেট নাগালের বাইরে। এ ধরনের সমস্যা এড়াতে কয়েকটি সহজ টিপস মেনে চলতে পারেন।

হোটেল বুকিংয়ে সতর্ক থাকুন

অনলাইনে বুক করলে হোটেলের ট্যাক্স স্পষ্টভাবে দেখানো থাকে। তবে অফলাইনে বুকিং করলে খরচ কম দেখালেও শেষ পর্যন্ত ট্যাক্স বা সার্ভিস চার্জ বাড়িয়ে দিতে পারে। তাই সরাসরি হোটেল বা হোমস্টের সঙ্গে যোগাযোগ করে মোট খরচ জেনে নিন।

গণপরিবহণ ব্যবহার করুন

প্রাইভেট গাড়ি বা ট্যাক্সি রিজার্ভ করলে খরচ বেড়ে যায়। নতুন জায়গায় ঘুরতে গিয়ে বাজেট অতিক্রম হতে পারে। গণপরিবহণ বেছে নিলে খরচ অনেক কম হয়। শেয়ার গাড়ি বা বাস ব্যবহারের সুযোগ থাকলে সেগুলো ব্যবহার করুন। শুধুমাত্র বিশেষ স্পট বা দূরের জায়গার জন্য প্রাইভেট গাড়ি রিজার্ভ করা ভালো।

দরদাম করুন

শপিংয়ের সময় দরদাম করলে খরচ অনেকটাই কমানো যায়। পর্যটকদের দেখে দোকানদাররা অনেক সময় অতিরিক্ত দাম ধার্য করেন। তাই কেনাকাটার আগে দরদাম করা অভ্যাস করুন। এতে বাজেটের মধ্যে শপিং সম্ভব।

আনুষঙ্গিক খরচ কমান

ঘুরতে ঘুরতে বারবার বোতলজাত পানি, স্ন্যাকস বা হালকা খাবার খরচ বাড়ায়। সঙ্গে বোতল রাখুন এবং প্রয়োজন হলে ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করুন। বাদাম, চকোলেট, বিস্কুট, মুড়ি, এ ধরনের হালকা খাবার সঙ্গে রাখলে রেস্তোরাঁয় খরচ কমে। স্থানীয় খাবার বেছে নিলে খরচও বাঁচে।

সঠিক পরিকল্পনা, গণপরিবহণের ব্যবহার, দরদাম ও আনুষঙ্গিক খরচ নিয়ন্ত্রণ। এই চারটি পদ্ধতি মানলেই বেড়াতে গিয়ে বাজেট বাড়তি চাপ কমানো সম্ভব। একটু সচেতনতা আর খরচ নিয়ন্ত্রণে রাখলেই আপনার ট্রিপ হবে আরামদায়ক ও অর্থ সাশ্রয়ী।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর