আবেদনের ৭ বছর পর জিআই স্বীকৃতি পাচ্ছে সুন্দরবনের মধু

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৫:৪৪ পিএম

আবেদনের ৭ বছর পর সুন্দরবনের মধুকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাগেরহাটের জেলা প্রশাসকের আবেদন পর্যালোচনা করে প্রাপ্ত তথ্য জার্নাল আকারে প্রস্তুত করে বিজি প্রেসে পাঠানো হয়েছে। 

শিল্প মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জার্নাল প্রকাশের তারিখ থেকে দুই মাস সময়ের মধ্যে তৃতীয় কোন পক্ষের আপত্তি বা বিরোধিতা না পাওয়া গেলে পণ্যটিকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন প্রদান করা হবে।  

বাগেরহাটের জেলা প্রশাসন ২০১৭ সালের ৭ আগস্ট সুন্দরবনের মধুকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে (ডিপিডিটি) আবেদন করে। কিন্তু সে সময় এটিকে নিবন্ধিত করা হয়নি। 

মাস ছয়েক আগে ভারত সুন্দরবনের মধুকে দেশটির জিআই পণ্য হিসেবে নিবন্ধন দেয়। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানায়, প্রশাসন ও দায়িত্বপ্রাপ্তদের অবহেলায় সুন্দরবনের মধুর জিআই স্বীকৃতি পেয়েছে ভারত। এর আগে টাঙ্গাইল শাড়ি নিয়েও একই জটিলতায় পড়েছিল বাংলাদেশ। 

স্বীকৃতি দিতে কেন এতো দীর্ঘ সময় লাগল তারও ব্যাখ্যা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জিআই পণ্যের নিবন্ধনের আবেদন পরীক্ষা শেষে আরও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে আবেদনকারীকে অনুরোধ করা হয়। ডিপিডিটি'র অনুরোধের প্রেক্ষিতে সুন্দরবনের মধুর পুষ্টিগুণ বিষয়ে বিএসটিআই একটি পরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করে ডিপিডিটিকে প্রদান করে। এছাড়াও প্রয়োজনীয় অন্যান্য তথ্যা না পাওয়ায় উক্ত বিষয়ে শুনানি গ্রহণ করে বাগেরহাট জেলা প্রশাসনের কাছে তথ্য চাওয়া হয়। এ বছরের ২৬ জুন সব তথ্য দিয়ে পুনরায় আবেদন করা হয়। 

শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ভারত সুন্দরবনের মধুকে নিজেদের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলেও এতে তেমন কোনো সমস্যা হবে না। তাদের মতে, ভারতের উৎপাদিত সুন্দরবনের মধু ভারতের জিআই হিসেবে পরিচিত হবে। আর বাংলাদেশের অংশে উৎপাদিত মধু বাংলাদেশের জিআই পণ্য হিসেবে। আন্তর্জাতিক বাজারে যখন এই মধু যাবে তখন ভারত ও বাংলাদেশের নাম আলাদাভাবে উল্লেখ থাকবে।

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর