চাকরির কথা বলে নেওয়া হয় যুদ্ধক্ষেত্রে, রাশিয়ায় নিহত ২০ বাংলাদেশি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম

চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০ বাংলাদেশি রাশিয়ায় যায়। ২১ দিনের ট্রেনিং শেষে যুদ্ধে পাঠানো হলে ২০ জন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় মস্কোর হাসপাতালে আছেন ২ জন। ৬ জন এখনও যুদ্ধে লড়ছেন। 

এ যেন জীবনযুদ্ধে অবতীর্ণদের সামরিক যুদ্ধ ক্ষেত্রে সরাসরি মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার গল্প। 

ভুয়া এজেন্ট ও মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে অনেকেই রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জীবন পার করছেন। উচ্চ বেতনে চাকরির কথা বলে যুদ্ধে পাঠানোর চক্রটি দীর্ঘদিন ধরেই সক্রিয়। 

রাশিয়ায পৌঁছানোর পর সাধারণ চাকরির পরিবর্তে জোর করে সামরিক চুক্তিতে স্বাক্ষর করানো হয়। পরে সামরিক প্রশিক্ষণ ছাড়াই তাদেরকে পাঠানো হয় ইউক্রেন যুদ্ধের ময়দানে। 

এসআরবি-১০ এর অধিনায়ক মো. আসাদুজ্জামান বলেন, ‘জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩ প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০ জন রাশিয়া যায়। তবে তারা চাকরি পায়নি। ২১ দিনের প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয় যুদ্ধে। তাদের মধ্যে ২০ জনই মারা গেছেন।’ 

পাচার চক্রের ফাঁদে পড়া ৬ জন এখনো যুদ্ধক্ষেত্রে রয়েছে বলে জানায় এসআরবি। বাকি দুইজন মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছে মস্কোর হাসপাতালে। 

এসআরবি জানিয়েছে, বারবার দেশে ফেরার আকুতি জানালেও তা কানে তোলেনি মানব পাচারকারীরা।

এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ কেবল স্বাস্থ্যসেবার ব্যয় নয়। এটি মানবসম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আমাদের জাতির ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। রোববার জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জিয়াউর...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানায় ঢাকা।
মক্কা-মদিনার নিরাপত্তা ইস্যুতে কোনো দ্বিমত নেই, আক্রান্ত হলেই সৌদি আরব যে ধরনের সহযোগিতা চাইবে তা দিতে ঢাকা প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির আশ্বাসে এলপিজি ব্যবসায়ীরা দুদিন দোকান বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছেন। আজ বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
এসএসসি-এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তকে যুগোপযোগী ও ঐতিহাসিক উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা। তবে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর