৫ থেকে ১০ আগস্ট: জয় যেসব কথা বলেছেন

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০২:১৬ পিএম

গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর থেকেই শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগসহ নানা বিষয় নিয়ে সরব তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। ৫ আগস্ট জয় জানিয়েছিলেন শেখ হাসিনা বা তাঁর পরিবারের কেউই আর রাজনীতিতে আসবেন না। তবে ১০ আগস্ট রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় দাবি করেছেন, পদত্যাগই করেননি শেখ হাসিনা। সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।

৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দিন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না।

৭ আগস্ট জয় ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, একদিন আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। রাজনীতিতে ফেরা নিয়ে জয় বলেন, আমাদের সঙ্গে তিনবার ক্যু করা হয়েছে। তিনবারই সব হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমরা বিদেশে অনেক বছর ধরেই আছি। আমরা এখানে সেটেল্ড। আমাদের এখানের জীবনে কোনও অসুবিধা নেই। আমরা এখানে থাকতে অভ্যস্ত।

একই দিন (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নেতা-কর্মীদের উদ্দেশ করে এক ভিডিও বার্তা দেন জয়। বলেন, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। নেতা-কর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আছি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরোনো এবং বড় গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়।’

৮ আগস্ট ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিবর্তন করেন জয়। শেখ হাসিনা আর দেশে ফিরবেন না—শুরুর দিকে এমন কথা বললেও এদিন জয় বলেন, শেখ হাসিনা বাংলাদেশ ফিরবেন। জয় বলেন, ‘শেখ হাসিনা অবসরপ্রাপ্ত না সক্রিয় রাজনীতিক হিসেবে ফিরবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিবর্তনের কারণ হিসেবে জয় বলেন, ‘গত কয়েকদিন আমাদের দলের নেতা ও কর্মীদের ওপর হামলার পর অনেক কিছু পাল্টে গেছে। এখন আমরা আমাদের মানুষদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তা করব। আমরা তাদের একা ছেড়ে যাব না।’

একই দিন (৮ আগস্ট) বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ‘কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে, সেটি তারা কেউ ধারণা করতে পারেননি।’

৯ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় জানিয়েছেন, তাঁর মা আওয়ামী লীগের হাল ধরেছেন এবং অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন।

একই দিন (৯ আগস্ট) টাইমস অব ইন্ডিয়াকে জয় বলেন, ‘শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে তিনি বাংলাদেশে ফিরবেন।’ জয় জানান, নেতা কর্মীরা চাইলে তিনি রাজনীতিতে আসতে প্রস্তুত। 

সবশেষ ১০ আগস্ট জয় ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, ‘আমার মা (শেখ হাসিনা) প্রধানমন্ত্রী পদ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তাঁকে সে সময়টুকু দেওয়া হয়নি।’

জয় বলেন, যদিও রাষ্ট্রপতি সেনাপ্রধান ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সংসদ ভেঙে দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ‘আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে’।

সজীব ওয়াজেদ জয় আরও বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে।’

তবে তিন মাসের মধ্যে নির্বাচন না দিলে কী হবে তা নিয়ে কিছু বলেননি সজীব ওয়াজেদ জয়।

ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়াও আওয়ামী লীগ আমলে অন্তত ২৫০ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর গুম করার প্রমাণ মিলেছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তাদের কেউই আর ফিরে আসেনি। মঙ্গলবার দুপুরে...
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা। আজ রোববার ইন্ডিয়ান...
গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীরা বিভিন্ন স্থাপনায় আগুন দিলে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিতে নেতা-কর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ...
জুলাই আন্দোলনে হত্যার খবর প্রকাশ না করতে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ সরকার। সেসব কার্যক্রমের প্রমাণ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। ফোনকলের রেকর্ড থেকে জানা যায়, সে সময়ের তথ্য প্রতিমন্ত্রী...
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে মদের বারে মারামারির ঘটনায় এখন পর্যন্ত দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তড়িঘড়ি করে নয় শর্ত ও এর ব্যাপ্তি জেনেই মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। তারা বলেন এটি কোনো ইসলামি ন্যাটো নয়, তিন দেশ নিজ স্বার্থেই এই উদ্যোগ নিয়েছে।...
রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলে কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য...
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে। নিখোঁজ প্রায় দেড় হাজার মানুষ। রয়টার্স জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর