রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় হয়েছে: রেল উপদেষ্টা

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম

বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। আজ শুক্রবার দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা বলেন, ‘বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। শুধু ট্রেন নয়, সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি।’

উপদেষ্টা অভিযোগ করে বলেন, ‘প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বাহারি রেলস্টেশন তৈরি করেছেন। কর্ণফুলী টানেল ১০ হাজার কোটি টাকা ব্যয় করে নির্মাণ করলেও কোনো যানবাহন চলাচল করে না।’

ফাওজুল কবির খান বলেন, ‘রেলে যাত্রী সেবা বৃদ্ধি করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে। জনবল সংকটসহ রেলের উন্নয়নে নতুন করে চিন্তা-ভাবনা করা হবে।’

এরপরে উপদেষ্টা লোকোমোটিভ কারখানা ও রেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। রেল মন্ত্রণালয়ের সচিবসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না, তবে জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ ফোর্স থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর