হারুনের ‘প্রেসিডেন্ট রিসোর্টে’ অভিযান এনবিআরের 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ এএম

ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন-অর-রশিদের মালিকানাধীন প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল বা সিআইসি টিম। সোমবার দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের পাশে হাওরে অবস্থিত রিসোর্টটিতে এ অভিযান চালায় তারা।

সিআইসির পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে গঠিত তদন্ত দল শতকোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্ট সরেজমিনে পরিদর্শন করেন। সেখানে গিয়ে রিসোর্টের জমির পরিমাণ, ভবনসহ অন্যান্য অবকাঠামো বাজারমূল্য পর্যালোচনা করেন। এ ছাড়া স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন তদন্ত দলের সদস্যরা। 

হারুন অর রশীদের স্ত্রী শিরিন আক্তার ও মা জহুরা খাতুন প্রেসিডেন্ট রিসোর্টের পরিচালক। আর তাঁর ভাই এ বি এম শাহরিয়ার হলেন প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। হারুন অর রশীদ নিজে পরিচালনা পর্ষদে নেই। 

ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন-অর-রশিদ। ফাইল ছবি: ইনডিপেনডেন্ট সিআইসির কর্মকর্তারা তাঁদের কর ফাঁকি তদন্ত করছেন। হারুন অর রশীদ পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করতেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি অত্যন্ত প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের শাসনামলে দাপটের সঙ্গে কাজ করা পুলিশ কর্মকর্তাদের একজন হারুন অর রশীদ। আলোচনা–সমালোচনায় থাকা এই পুলিশ কর্মকর্তা গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন। তাঁর নামে হয়েছে একাধিক মামলা।  

রাজধানীতে পাওয়া অজ্ঞাত মরদেহের বেশিরভাগ হত্যার শিকার বলে জানয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতার ঘাটতি-সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমিত...
জুয়া ও মাদক দমন করলে বেশিরভাগ অপরাধ কমবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  
৭ দিনের ব্যবধানে চট্টগ্রাম ও কক্সবাজারে লাওস, পাকিস্তান, চীনসহ ৫ দেশের প্রায় ৩০০ নাগরিকের ১০০ ল্যাপটপ আর ২ হাজার আইফোন নিয়ে সাইবার অপরাধে জড়িত থাকার বিষয়টি শনাক্ত হওয়ার পর উদ্বেগ বাড়ছে আইনশৃঙ্খলা...
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে।’ সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর