ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাসে তীব্র হচ্ছে শীত

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ এএম

পৌষের মাঝামাঝি সারা দেশেই জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সাথে ঠান্ডা বাতাসে তীব্র হচ্ছে শীতের প্রকোপ। এরই মধ্যে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। আর কুয়াশার প্রভাবে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।

রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা, নাটোরসহ প্রায় সব জেলাতেই জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রায় দুই সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শীতে কাবু হয়ে পড়েছে শিশুসহ নানা বয়সী মানুষ।

পঞ্চগড়ে শৈতপ্রবাহের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। আগুন জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। বেশি দুর্ভোগে পড়েছে দিনমজুর, কৃষি শ্রমিক, পাথর শ্রমিক, রিকশা ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষ।

রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা, নাটোরে পারদ নেমেছে ১০ ডিগ্রির নিচে। সারা দিনেও দেখা মিলছে না সূর্যের। এছাড়া ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে।

দক্ষিণাঞ্চলের যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াতে শীতের প্রকোপে অসুস্থ হচ্ছে নানা বয়সী মানুষ। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২/৩ দিনের মধ্যে তাপমাত্রা আরো কমতে পারে। এছাড়া রয়েছে শৈত্যপ্রবাহের আভাস।

এদিকে, সিলেট বিভাগের মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৯ডিগ্রির নিচে। এ ছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও বেড়েছে শীতের প্রকোপ।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দের জন্যও ছবি আঁকে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশে ভারী বৃষ্টিপাত এবং নদ-নদীর পানি বেড়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে নতুন করে বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও...
বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা–চট্টগ্রাম রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে উড়োজাহাজ চলাচল সংস্থাগুলো। একই কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি যাত্রীবাহী ফ্লাইট।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশে আপাতত গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার এক বার্তায় এ তথ্য...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর