বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তিশালী হচ্ছে, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উপকূলজুড়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 

সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় উপকূলের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের বেশিরভাগ স্থানে এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বৃষ্টি বাড়ার পাশাপাশি দিনের চেয়ে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের ভেতরে বাতাসে একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তবে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা আপাতত দেখা যাচ্ছে না।  

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র
ভারত ফারাক্কা বাঁধ খুলে দিলেও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার কোনো ঝুঁকি নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সতর্ক সীমায় বইছে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পাংখা পয়েন্টের পানি। তবে সংস্থাটি জানিয়েছে,...
চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ বন্যা কবলিত এলাকার পানি কমতে শুরু করেছে। বাড়ছে পানি বাহিত রোগ। বন্যা কবলিত এলাকার মানুষ নানা দুর্ভোগে দিন পার করছে। এই অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম...
দেশজুড়ে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক নজরদারি করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
সারাদেশে ভারী বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসন ও দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন করে আরও তিনজনের শরীরে অ্যানথ্রাক্সের (তড়কা) উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে উপজেলায় অ্যানথ্রাক্সের...
জাতীয় সংসদ সদস্যদের একের পর এক নৈতিক স্খলনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কিশোরী...
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘এই গ্রামের কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে কিন্তু ভাইভায় এলাউ হইতে পারে নাই। চাকরি পায়নি। রিটেনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর