ডিসেম্বরে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৪ পিএম

চলতি বছরের ডিসেম্বরে ভোটের তারিখ ধরে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

জাতীয় নির্বাচনের ব্যাপারে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা ডিসেম্বরকে ধরে প্রস্তুতি নিচ্ছি।’

জানুয়ারি মাসের মাঝামাঝি নিড অ্যাসেসমেন্ট টিম এসেছিল উল্লেখ করে ইসি আবুল ফজল বলেন, ভোটার তালিকা, শিক্ষাসহ, নানা বিষয়ে তারা সহায়তা দিতে আগ্রহী। নির্বাচনের সময় ইসির হাতে নয়। এমন কোনো চ্যালেঞ্জ দেখছি না, যা নির্বাচনকে বাধাগ্রস্ত করে।’ 

এ সময় তিনি আরও বলেন, ‘স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব নয়। স্থানীয় নির্বাচন আগে করলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। স্থানীয় নির্বাচন নিয়ে চিন্তিত নয় ইসি। তবে যদি সরকার আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নেয়, সেটা করবে ইসি। সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন হলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব।’ 

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলেন বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে ইউএনডিপি।

এর আগে আজ বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে বিদেশি দূতদের এ বৈঠকে আলোচনা হয়।

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ এর উপনির্বাচনের তফসিল দেওয়া হবে। এছাড়া দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন ৩ থেকে ৯ ধাপে সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে উপজেলা ভিত্তিক হিসাব ধরে প্রতিটি ইউনিয়নে ভোট...
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ  ৭৭ হাজার ৬৪৩ জন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর